কৃষি সময়
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাওরের শিক্ষার্থীদের জন্য নৌকা বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নৌকা বিতরণ করা হয়েছে। হাওরাঞ্চলের শিক্ষার্থীদের বর্ষাকালে বিদ্যালয়ে যাতায়াত নিরাপদ ও সহজ করতে এসব নৌকা বিতরণ করা হয়েছে।  

স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল টিআর কর্মসূচির আওতায় স্কুল গুলোর বিপরীতে এসব নৌকা বিতরণ করেন। 

উপজেলা কাচারি-সংলগ্ন ঘাটে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও প্রতিনিধিদের হাতে নৌকাগুলো তুলে দেওয়া হয়।

জানা গেছে, সংসদ সদস্যের বরাদ্দের অর্থে একটি কমিটির মাধ্যমে ১৬টি নৌকা নির্মাণ করা হয়।

নৌকা পাওয়া বিদ্যালয়গুলো হলো শালীয়ানী, জামালপুর, কামাউড়া, খালিশাকান্দা, গলইখালী, ইটাউরি, দুগনই, বলরামপুর, মাছুয়াকান্দা, দৌলতপুর, দোয়াদুর রহমান, মো. আলীপুর, সাতুর, বীরসিংহপাড়া, চাপাইতি ও আটাইশা মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মধ্যনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেছেন, উপজেলার ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রায় ৪৫টিতে বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের নৌকায় যাতায়াত করতে হয়। এর আগে একটি বিদ্যালয়ে নৌকা দেওয়া হয়েছিল। এবার আরও ১৬টি বিদ্যালয়ে নৌকা দেওয়া হয়েছে। তার আশা, নতুন নৌকাগুলো চালু হলে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত হওয়ার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতির হারও বাড়বে।

সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেছেন, হাওরাঞ্চলে শিক্ষার প্রসারে যোগাযোগব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি। বর্ষা মৌসুমে অনেক শিক্ষার্থী নৌকার অভাবে বিদ্যালয়ে যেতে পারে না। তাই যেসব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৌকায় পারাপার করতে হয়, সেসব বিদ্যালয়ে পর্যায়ক্রমে নৌকার ব্যবস্থা করা হবে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঁথিয়ায় কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ

1

১৪ বছরে চিংড়ি রফতানি কমেছে ৬২ ভাগ

2

জুনিয়র বিসিএস কর্মকর্তার ঘুষিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

3

তিন বিঘা জমির কলা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

4

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বারোপ

5

হাঁস পালনে হামিদের ভাগ্য বদল

6

জলবায়ু প্রভাবে ক্ষতিগ্রস্থ দেশগুলোর টিকে থাকা কঠিন

7

৬৪ জেলায় ভেজাল খাদ্য পরীক্ষায় ল্যাব চালু হচ্ছে

8

হ্যাচিং এগ রপ্তানী শুরু

9

জলাবদ্ধতায় বিপর্যস্ত জামালপুর হর্টিকালচার

10

সিরাজগঞ্জে গ্রীষ্মকালীন ঝিঙ্গা চাষে কৃষকের মুখে হাসি

11

সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক হাজার কোটি টাকার বাণিজ্য

12

বৈজ্ঞানিকভাবে মাছ চাষ খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা সৃষ্টি

13

সরকারি হচ্ছে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজ

14

কোড়ল আহরণে বিলুপ্তির পথে বাঁশের প্রজাতি

15

ঘুরে দাঁড়াচ্ছে লস্করপুর ভ্যালির ২৪ চা-বাগান

16

বিক্রয়কেন্দ্র না থাকায় সংকটে লতিরাজ কচুর সম্ভাবনা

17

কাঞ্চনপেয়ারা রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যে

18

১৯ অঞ্চলে ঝড় বজ্রবৃষ্টির সম্ভাবনা

19

রাজশাহীতে শব্দদূষণমাত্রা ভয়াবহ

20