কৃষি সময়
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে ধরা পড়ল ২২ কেজির ধাতিনা ভোল

কৃষি সময় ডেস্কঃ 
বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের বিরল প্রজাতির একটি ধাতিনা ভোল মাছ। মাছটি বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এতে প্রতি কেজি মাছের দাম পড়েছে প্রায় ১৬ হাজার ১৩৬ টাকা।

বৃহস্পতিবার সকালে বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের এক আড়তে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছটি কেনেন ব্যবসায়ী হারুন মীর।

এর আগে গত মঙ্গলবার (১১ আগস্ট) বঙ্গোপসাগরে বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের জেলে ইলিয়াছ হোসেনের মালিকানাধীন ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারের জালে মাছটি ধরা পড়ে।

ট্রলারমালিক ও মাঝি ইলিয়াছ হোসেন বলেন, সাগরের আবহাওয়া খারাপ থাকায় ইলিশ তেমন পাচ্ছিলাম না। তাই বাড়ি ফেরার আগে শেষ মুহূর্তে জাল ফেলতেই রাতে ধাতিনা ভোল মাছটি উঠে আসে। এত দামি মাছ পেয়ে আমাদের লোকসান কেটে লাভ হয়েছে।

মাছটির ক্রেতা ব্যবসায়ী হারুন মীর বলেন, মাছটি ৩ লাখ ৫৫ হাজার টাকায় কিনেছি। এটি বরফজাত করে চট্টগ্রামের বড় মোকামে পাঠানো হবে।

মৎস্য ব্যবসায়ীরা জানান, ধাতিনা ভোল মাছের পটকার (বায়ুথলি) আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে চীন ও থাইল্যান্ডসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে এর পটকা উচ্চমূল্যে বিক্রি হয়। এটি ওষুধ তৈরি, বিশেষ ধরনের প্রসাধনী এবং চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত দ্রবণীয় সার্জিক্যাল সুতা তৈরির অন্যতম কাঁচামাল।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপুষ্টি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান

1

শৈলকুপায় অবৈধ সার মজুতে জরিমানা ও সার জব্দ

2

কাঁচা মরিচের দাম নেমেছে ১০০ টাকায়

3

হিমাগার সংকটে ধুকছে সৈয়দপুর শুটকি মোকাম

4

মানুষ প্রকৃতির মালিক নয়, এর অবিচ্ছেদ্য অংশ : রিজওয়ানা হাসান

5

২ শতাধিক বড়ই গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

6

আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখন সর্বোচ্চ

7

দিনাজপুরে ৬৬৯ বস্তা সার জব্দ

8

আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে নিরাপদ চিংড়ি উৎপাদন নিশ্চিত

9

বন্ধ হচ্ছে এক দিনের বাচ্চা আমদানি, পক্ষে বিপক্ষে মত

10

৮ পণ্য বাজার থেকে প্রত্যহারের নির্দেশ

11

সাড়ে ৩ লাখ টন সার কিনছে সরকার

12

সুনামগঞ্জে হাঁস-মাছ-গরু চাষাবাদে কৃষকদের ভাগ্য বদলাচ্ছে

13

চাঁদপুরে বিলুপ্ত বিরল মাছের অনন্য সংগ্রহশালা

14

বিএডিসিতে মহান বিজয় দিবস পালন

15

কেঁচো সারে ভাগ্য বদল

16

কাপাসিয়ায় দখলে দুষনে মৃত খাল

17

সিরাজগঞ্জে আখের বাম্পার ফলনের আশা

18

শামুকখোলের বাসা ডিম ভাঙায় মামলা দেবে বন বিভাগ

19

রাজশাহী জেলায় আমন রোপণে ব্যস্ত কৃষক

20