কৃষি সময়
প্রকাশ : Jul 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরে এক হাটে প্রতিদিন কোটি টাকার আম বিক্রি

 দিনাজপুর সংবাদদাতা

স্বাদ, গন্ধ মিষ্টতায় অনন্য দিনাজপুরের ফুলবাড়ী-সংলগ্ন নবাবগঞ্জ উপজেলার মনোহরপুর কালীরহাট আম বাজার এখন মৌসুমের প্রাণকেন্দ্র। উত্তরের অন্যতম বৃহৎ এই পাইকারি আম বাজারে প্রতিদিন ভিড় করছেন হাজারো কৃষক, বাগান মালিক, আড়তদার, পাইকার ক্রেতা। প্রতিদিন গড়ে দেড় থেকে দুই কোটি টাকার আম বেচাকেনা হওয়ায় বাজারটিকে ঘিরে সৃষ্টি হয়েছে প্রাণচাঞ্চল্য।

 

স্থানীয়দের তথ্য অনুযায়ী, কালীরহাট বাজারকে কেন্দ্র করে প্রত্যক্ষ পরোক্ষভাবে অন্তত এক হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। ভোরের আলো ফোটার আগেই ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ, পার্বতীপুর, চিরিরবন্দর এবং রংপুরের বদরগঞ্জ মিঠাপুকুরসহ বিভিন্ন এলাকা থেকে শত শত পিকআপ, ইজিবাইক, নছিমন করিমনে আম এসে পৌঁছায় বাজারে। দিনভর দরদাম শেষে এসব আম চলে যায় ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্তে।

 

বর্তমানে বাজারে আড়তদারি হিসাবে ৪৫ কেজির প্রতি মণ হাঁড়িভাঙা আম বিক্রি হচ্ছে এক হাজার ৬০০ থেকে দুই হাজার টাকায়। হিমসাগরের দাম দুই হাজার থেকে দুই হাজার ৩০০ টাকা এবং আম্রপালি বিক্রি হচ্ছে এক হাজার ৫০০ থেকে এক হাজার ৭০০ টাকায়।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভবদহে জলাবদ্ধতা নিরসনের দাবিতে কালেক্টরেট চত্বরে অবস্থান

1

২শ’বছরেও হয়নি কেল্লাঃ জলোচ্ছ্বাসে ভেসে যায় মহিষ

2

দেশি মাছে মাইক্রোপ্লাস্টিক

3

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে স

4

কাঁঠাল বীজ থেকে খনিজসমৃদ্ধ খাদ্য উপাদান প্রযুক্তি উদ্ভাবন

5

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই

6

ভাসমান পেয়ারার বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

7

আউশের উৎপাদন বাড়াচ্ছে ব্রি ধান-৯৮

8

দেশে প্রতিদিন কমছে ৩১৭ একর কৃষিজমি

9

জয়পুরহাটে আলু চাষীরা লোকশানে দিশেহারা

10

লোহাগড়ায় পাহাড় কাটার অভিযোগ

11

পুকুরে পাট জাগ দিতে বিঘায় নেয়া হচ্ছে ২ হাজার টাকা

12

মজুত করা পেঁয়াজ পচনে দিশেহারা কৃষক

13

কংক্রিটের নগরে সবুজের কারিগর রকিবুল আমিনের গল্প

14

সিরাজগঞ্জে গ্রীষ্মকালীন ঝিঙ্গা চাষে কৃষকের মুখে হাসি

15

নরসিংদীতে ৬৮ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট রিং জাল জব্দ

16

নতুন গভর্নর মোস্তাকুর রহমান

17

কুমার নদ এখন বর্জ্যরে ভাগাড়

18

আরডিএর ৫ বছর মেয়াদী বৃক্ষরোপণ

19

চিরচেনা সাদা ভাতের পাতে উঠবে ব্ল্যাক রাইস

20