কৃষি সময়
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাগেরহাটের ঢেঁড়স চাষীরা হতাশ

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে ঢেঁড়সের ভাল দাম না পাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা। ফলন ভাল হলেও দাম না পাওয়ায় ক্ষতিগ্রস্থের আশঙ্কা করছেন তারা। 
জানা যায়, এ জেলার ৯ উপজেলায় প্রায় ৪৫০ হেক্টর জমিতে ঢেঁড়সের আবাদ হয়েছে। উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ার কারণে জেলার সদর, ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারী, মোরেলগঞ্জ ও কচুয়াসহ বিভিন্ন উপজেলার মাঠ এখন সবুজ ঢেঁড়সে ভরপুর। ফলন ভালো হওয়ায় শুরুতে চাষিদের মুখে হাসি ফুটলেও বর্তমান বাজার পরিস্থিতিতে অনেকেই লোকসানের শঙ্কা করছেন।

ঢেঁড়শ চাষি হরিপদ, শিশির কুমার জানান, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিসহ এবার উৎপাদন খরচ অনেকটাই বেড়েছে। অথচ বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকার অজুহাতে পাইকারেরা নামমাত্র দাম হাঁকাচ্ছেন। ভোর থেকে কষ্ট করে মাঠের ফসল তুলে বাজারে এনে পাইকারি দরে বিক্রি করে উৎপাদন খরচ তুলতেই তারা হিমশিম খাচ্ছেন। পরিস্থিতি এমন থাকলে আগামী মৌসুমে অনেকেই এই সবজি চাষ থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবেন।

তবে মোরেলগঞ্জের বনগ্রাম ইউনিয়নের কৃষক বিপ্লব হাওলাদার এবং বলইবুনিয়ার স্বপন হালদার, তপন হালদার শিপু ও হরষিত মঙ্গলী জানান, কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী ঢেঁড়সের ফলন অত্যন্ত ভালো হয়েছে। বাজারে দাম কিছুটা কম হলেও উৎপাদন বেশি হওয়ায় শ্রমিক মজুরি মিটিয়ে কোনোমতে টিকে থাকা যাবে বলে আশা করছেন তারা।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোতাহার হোসেন জানান, ঢেঁড়স একটি লবণসহিষ্ণু ফসল হওয়ায় বাগেরহাটের উপকূলীয় পরিবেশে এর ফলন অত্যন্ত সন্তোষজনক হয়েছে। তবে কৃষকেরা যদি একটু আগাম মৌসুমে এর চাষ করতেন, তবে বাজারে সরবরাহ কম থাকায় অনেক ভালো দাম পেতেন।

কৃ/স/জয়



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় কমেছে ডাল জাতীয় ফসল উৎপাদন

1

জুলাই-আগস্টে রেমিট্যান্স এলো ৬ বিলিয়ন ডলার

2

বিজেআরআই উদ্ভাবিত কৃষি, কারিগরি ও জুট-টেঙ্টাইল বিষয়ক কর্মশাল

3

ভোলাগঞ্জ স্থলবন্দর দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে গুরুত্বপূর্ণ

4

ডাবের শতকোটি টাকার বাণিজ্য

5

গোপালগঞ্জের হাসিবের আম যাচ্ছে সারাদেশে

6

মজা সুপারির বাজারে ধস

7

মাদারীপুরের চরাঞ্চলে বাদামের বাম্পার ফলন

8

শীতের আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক

9

নতুন গভর্নর মোস্তাকুর রহমান

10

বৃষ্টির মতো উপর থেকে ফসলি জমিতে সেচ পদ্ধতি বিএডিসির

11

স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি করে গড়েছিলেন বাগান

12

জাতীয় ফলমেলায় শৈশবের স্বাদ খুঁজছেন দর্শনার্থীরা

13

ক্ষুদ্র টিস্যু থেকেই উৎপাদন হচ্ছে রোগমুক্ত চারা

14

সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

15

শাপলা ফুলে জীবিকা নির্বাহ

16

রূপচাঁদার ওজন ১.৭ কেজি

17

রঙিন মাছ চাষে পাল্টে গেল রাহাতের জীবন

18

বিশ্বে সম্পদ ও আয়ের বড় বৈষম্য কোথায়, বাংলাদেশে চিত্র কেমন1

19

চায়না দুয়ারি জালে বিপন্ন জীববৈচিত্র্য

20