কৃষি সময়
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাঙ্গামাটিতে সাড়ে ৩ হাজার হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত

রাঙামাটি প্রতিনিধিঃ রাঙামাটিতে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় কৃষিখাতে ব্যাপক ক্ষতি হয়েছে। এ জেলায় সাড়ে ৩ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। 

জানা যায়, বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় রাঙ্গামাটি  ৩ হাজার ৬৭৫ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে উচ্চ ফলনশীল আউশ ৬৯৯ হেক্টর, স্থানীয় আউশ ৪৬১ হেক্টর, গ্রীষ্মকালীন সবজি ১ হাজার ১৩৬ হেক্টর, আদা ৪২২ হেক্টর, হলুদ ৩৪৪ হেক্টর, আমন (বীজতলা) ২০৩ হেক্টর এবং ৪১০ হেক্টর জমির উদ্যান ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলায় মোটআবাদ হয়েছে ৫৩ হাজার ৭৬৬ হেক্টর কৃষি জমিতে। 

টানা বৃষ্টিতে রাঙ্গামাটি জেলায় ্ত বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়ন ও বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন, বাঘাইছড়ি ও জুরাছড়ি উপজেলার অনেক নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হয়। এতে এসব এলাকার জমির ফসল তলিয়ে নষ্ট হয়ে যায়। 

রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের কৃষি উদ্যোক্তা সুশান্ত তঞ্চঙ্গ্যা বলেন, বৃষ্টিতে আমার বাগানের প্রায় ৮০ শতক জমির মাটি ধসে পড়েছে। এতে আমার শতাধিক ড্রাগন চারা, বরই ১০০ ও আনারসের ১ হাজার চারা মাটি চাপা পড়ে ক্ষতি হয়েছে। এতে আমার প্রায় আর্থিক ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্থ আরেক কৃষক বরকল উপজেলার জাঙ্গেয়েছড়া গ্রামের বাসিন্দা জগতময় চাকমা বলেন, ১ লাখ ৪০ হাজার টাকা পুঁজি খরচ করে ২ বিঘা জমিতে ৮৭২ টি পেঁপে গাছ লাগিয়েছিলাম। গাছে ভালো ফলনও হয়েছে। কিন্তু এক সপ্তাহের টানা বৃষ্টিতে পেঁপে বাগানটি ডুবে গিয়ে সব শেষ হয়ে গেছে। বাগান থেকে পানি নেমে গেলেও এখন পেঁপে গাছগুলো মরে যাচ্ছে। ফলগুলো ঝরে পড়ছে। এতে আমার প্রায় ৮ হতে ৯ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান বলেন, জেলায় মোট ৩ হাজার ৬৭৫ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা প্রায় ১১ হাজার। জেলায় কৃষিখাতে ৬১ কোটি ৪৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। বন্যায় কৃষিখাতে রাঙ্গামাটি জেলার মধ্যে সবচেয়ে বেশি বাঘাইছড়ি ও বিলাইছড়ি উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৮ কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার ৪

1

গ্রাম্য নারীদের ভাগ্য বদল কেঁচো সারে

2

দাউদকান্দিতে ১৮ কর্মকর্তা দিয়ে চলছে ৪৬ কৃষি ব্লক

3

পাহাড়ের পাশে বর্জ্যর স্তুপ

4

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

5

ভবদহে জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবি

6

দুর্যোগে কৃষি মৎস্য প্রাণিসম্পদের ক্ষতি হাজার কোটি টাকা

7

নারায়ণগঞ্জে কুমির আতঙ্ক

8

সিরাজগঞ্জে হাত ছিপ বর্শি দিয়ে বন্যার পানিতে মাছ শিকার

9

অবৈধভাবে ৬৩৬ বস্তা সার মজুত করায় বিক্রেতার কারাদণ্ড

10

বজ্রপাত রোধে তালবীজ বপন

11

দক্ষিণাঞ্চলের কৃষিতে বাড়ছে মালচিং চাষাবাদ

12

সিরাজগঞ্জে গ্রীষ্মকালীন ঝিঙ্গা চাষে কৃষকের মুখে হাসি

13

আম রপ্তানি সম্প্রসারণে সরকারের বিশেষ গুরুত্ব : অর্থমন্ত্রী

14

জেভাজ কিটনাশকে কমছে উৎপাদনঃ কৃষকের সর্বনাশ

15

মোটরযানে হাইড্রোলিক হর্ন ব্যবহারে নিষেধাজ্ঞা বিআরটিএর

16

জিংকসমৃদ্ধ বিনাধান–২০ চাষে নতুন দিগন্ত উন্মোচন

17

সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ

18

জুলাই-আগস্টে রেমিট্যান্স এলো ৬ বিলিয়ন ডলার

19

সংসদের সম্মতি থাকলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ: প্রধান

20