কৃষি সময়
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুর সাফারি পার্কে দুই হাতির মৃত্যু

গাজীপুর সংবাদদাতাঃ 
গাজীপুর সাফারি পার্কে সংর্ঘষে জড়ানো দুই হাতির মৃত্যু হয়েছে। ৭ আগস্ট (শুক্রবার) সকালে দীর্ঘদিন ধরে আহত রাজু বাহাদুর নামে হাতিটি পার্কের হাতিশালায় মৃত্যুবরণ করে। আগের দিন ৬ আগস্ট রাতে অপর আরেকটি হাতি মারা যায় ।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান দুই হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

জানা যায়,গত ২৪ মে পার্কের হাতিশালায় শেকলে বাঁধা ১০ বছর বয়সী রাজু বাহাদুরের উপর হামলা করে ৪ বছর বয়সী হাতি জয়িতা। আক্রমণে রাজু বাহাদুরের একটি পা ভেঙ্গে যায়। হাতির চিকিৎসায় গঠন করা হয় মেডিকেল বোর্ড। পাশাপাশি থাইল্যান্ড থেকে আনা হয় বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসক। এছাড়াও শ্রীলঙ্কার চিকিৎসকদের সঙ্গেও পরামর্শ নেয়া হয়েছিল। সব চেষ্টা মাড়িয়ে গত ৭ আগস্ট (শুক্রবার) হাতিটির মৃত্যু হয়।

অপরদিকে ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে গাজীপুর সাফারি পার্কের আরও একটি হাতির মৃত্যু হয়েছে। ৬ আগস্ট  হাতিটির মৃত্যু হয়। 
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, দুটি হাতির মৃত্যুর পর এগুলোর দেহের নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। পরে হাতি দুটিকে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পার্কের ভেতরে মাটি চাপা দেওয়া হয়। বর্তমানে সাফারি পার্কে হাতির সংখ্যা ৮টি।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতামূলক সভা

1

বর্জ্য থেকে জৈব সার তৈরিতে ইমরানের সাফল্য

2

ডিম-মুরগি বিক্রি : সর্বোচ্চ খুচরা মূল্যের পাশাপাশি ন্যূনতম

3

আগাম ফুলকপিতে পচনে দুশ্চিন্তায় কৃষক

4

সুপারির বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

5

হাঁস পালনে হামিদের ভাগ্য বদল

6

হাতিয়ায় সংরক্ষিত বন কেটে নদীতে ঘের, আটক ২২

7

সমস্যায় ধুঁকছে ফেনী হর্টিকালচার সেন্টার

8

আইএসও সার্টিফিকেশন অর্জন করলো সিনট্যাক্স গ্লোবাল

9

কুড়িগ্রামের চরাঞ্চলে গরু পালন বাড়ছে

10

কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহা

11

বকশীগঞ্জে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ

12

পার্টনারসহ ডিএইর তিন প্রকল্পে নতুন পিডি

13

জেলি মিশ্রিত ১০৫ কেজি চিংড়ি জব্দ

14

বগুড়ায় বিশ্ববিদ্যালয় বিল পাস

15

চরাঞ্চলের জলবায়ু-সহিষ্ণু উন্নয়নে জাতীয় অগ্রাধিকার জরুরি

16

মধুপুরের আনারস যাবে পাকিস্তান

17

তীব্র খাদ্য ঝুঁকিতে পড়বে দেশের এক কোটি ৮১ লাখ মানুষ

18

দেশীয় মাছের উৎপাদন বাড়াতে সারাদেশে মাছ অবমুক্ত কার্যক্রম চলছ

19

জলজ প্রাণী রক্ষায় সুন্দরবনে ১০ খালের মুখে কাঠের বেড়া

20