কৃষি সময়
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাধবদীতে ২ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

নরসিংদী প্রতিনিধিঃ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নরসিংদীতে মাধবদী বাজারে প্রায় দুই কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাধবদী বাজারের সাপ্তাহিক হাটের দিনে জালপট্টিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।

জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী বাজারের একাধিক ব্যবসায় প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ কারেন্ট জাল মজুত করে বিক্রি কার অবস্থায় হাতেনাতে ধরা পড়ে দুইজন। অনেক জাল ব্যবসায়ি পালিয়ে যায়। জব্দ করা জালের আনুপাতিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।

ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল জানান, জালের পরিমাণ এতই বেশি ছিল যে তা সরাতে বেশ সময় লাগে। এই জাল ব্যবসার সাথে জড়িতদের মাঝে দুইজনকে নগদ অর্থদণ্ড ও অনাদায়ে তিন মাসের কারদণ্ড প্রদান করা হয়। এর মাঝে একজন জরিমানার নগদ বিশ হাজার টাকা আদায় করে মুচলেখা রেখে ছেড়ে দেওয়া হয়।

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার বলেন,‘দেশীয় মাছের প্রজনন সুরক্ষা ও মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিষিদ্ধ জালের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। নদী-নালা ও জলাশয়ে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার রোধে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অসাধু ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘাটাইল বনাঞ্চলে বেপরোয়া গাছ লুট

1

ধামরাইয়ে ইটভাটা ও অনিয়ন্ত্রিত শিল্পায়নে কমছে কৃষিজমি

2

নরসিংদীতে ৬৮ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট রিং জাল জব্দ

3

৫০ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

4

দোহারে রাস্তার পাশে ফেলা হচ্ছে ময়লা আর্বজনা

5

ভাসমান বেডে চাষাবাদ করে লাভবান হচ্ছে কৃষকরা

6

বনভূমি দখল রুখে দিল বন বিভাগ

7

মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ

8

১৫ টাকা কেজিতে চাল পাবে স্বল্প আয়ের ৫৫ লাখ পরিবার

9

গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : এমপি সেলিম রেজা

10

আবারও যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ

11

৩৮ কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার ৪

12

জলাবদ্ধতায় নষ্ট শত শত একর জমির সবজি

13

মূল্যস্ফিতি কিছুটা বেড়েছে

14

যুগের পর যুগ যেখানে যুগলজীবনের শুরু

15

জুলাই-আগস্টে রেমিট্যান্স এলো ৬ বিলিয়ন ডলার

16

২৫ ডিসেম্বর দেশে আসছেন তারেক রহমান

17

আজমিরীগঞ্জে হাওর পাড়ে ফসল, পুকুরে মাছ চাষ

18

জমজমাট মুলাডুলি মাছের আড়ত

19

মরিচ চাষে লাভবান হচ্ছে কৃষকরা

20