কৃষি সময়
প্রকাশ : Sep 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

মৃত তিমিটিকে মাটি চাপা দিলো বন বিভাগ

কৃষি সময় ডেস্কঃ 
বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর পাড়ে ভেসে আসা মৃত তিমিটি অবশেষে মাটিচাপা দিয়েছে বন বিভাগ। বন বিভাগের তত্ত্বাবধানে এঙ্কাভেটর দিয়ে নদীর পাড়ের চরে গর্ত করে তিমিটিকে পুঁতে ফেলা হয়।

জানা গেছে, তিমিটির দৈর্ঘ্য প্রায় ৩২ ফুট এবং আনুমানিক ওজন ৫ থেকে ৬ টন। ধারণা করা হচ্ছে, ৮ থেকে ১০ দিন আগে গভীর বঙ্গোপসাগরে তিমিটির মৃত্যু হয়। পরে ভাসতে ভাসতে গত ৯ সেপ্টেম্বর তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর পাড়ের জঙ্গলের বালুচরে এটি আটকা পড়ে।

মৃত তিমিটি দেখতে স্থানীয়রা জড়ো হলে এলাকায় মাইকিং করা হয়। খবর ছড়িয়ে পড়ার পর নারী-পুরুষসহ হাজারো উৎসুক মানুষ নদীর পাড়ে ভিড় করেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিমির দেহ থেকে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়দের দুর্ভোগ সৃষ্টি হয়।
পরে উপজেলা প্রশাসনের নির্দেশনায় বন বিভাগ এঙ্কাভেটর দিয়ে গর্ত খুঁড়ে তিমিটিকে মাটিচাপা দেয়। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে সারের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ

1

বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ

2

বাগেরহাটে বাড়ছে চুইঝালের চাষ

3

লোকালয়ে খাদ্যের খোঁজে বানর হনুমানের দল

4

সুন্দরবনের বিষযুক্ত চিংড়িসহ নৌকা জব্দ

5

কপোতাক্ষের পাড়ে ময়লার ভাগাড়

6

তিন বছরে অগ্রগতি ২২ শতাংশ, এবার কি গতি ফিরবে পার্টনারে?

7

৪৫ দিনেই মুরগির ওজন হবে ১ কেজি

8

চুয়াডাঙ্গায় আগাম জাতের বাঁধাকপিতে বিরল রোগ

9

রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার কিনবে সরকার

10

টেন্ডার না পেয়ে খামারবাড়িতে‘পিডিকে থাপ্পড় মারার হুমকি’

11

ওডিস চাকমার মাশরুম বীজ যাচ্ছে সারা দেশে

12

পাট ছাড়িয়ে মজুরি দেয়া হচ্ছে পাটকাঠি

13

হাতে খবরের কাগজ, চোখে বাঁচার স্বপ্ন নিয়ে ছুটছেন সংগ্রামী নার

14

২০ বছর ধরে বন্ধ মৎস্য হ্যাচারি

15

সমস্যায় ধুঁকছে ফেনী হর্টিকালচার সেন্টার

16

কাজিপুরে দাম না থাকায় কমছে কাউনের চাষ

17

আইএসও সার্টিফিকেশন অর্জন করলো সিনট্যাক্স গ্লোবাল

18

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ

19

বৈদ্যেরবাজারে দেশি মাছের জমজমাট কেনাবেচা

20