কৃষি সময়
প্রকাশ : Sep 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

নকল মধু তৈরি,লাখ টাকা জরিমানা

কৃষি সময় ডেস্কঃ 
নাটোরে মিষ্টির রসে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে নকল মধু তৈরি ও বিক্রির ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ওই ব্যবসায়ীর নাম আশরাফুল আলম। তিনি নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। 

সোমবার  বিকেলে সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামে ওই দোকান ও কারখানায় এ অভিযান চালানো হয়।

জানা যায়, ব্যবসায়ী আশরাফুল আলম দীর্ঘদিন ধরে মিষ্টির রসের সঙ্গে বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে নকল মধু তৈরি ও বাজারজাত করে আসছিলেনÑএমন অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া যায়। এর প্রেক্ষিতে লক্ষীপুর খোলাবাড়িয়া গ্রামে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান ও কারখানায় অভিযান চালানো হয়। এ সময় তার দোকান থেকে ৬ মণ ভেজাল মধু উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নাটোরের ডেপুটি নেজারত কালেক্টর (এনডিসি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ বাবু। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপুষ্টি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান

1

ঝিনাইদহের ড্রাগন চাষে সাঈদের ভাগ্য বদল

2

ভাসমান পেয়ারার বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

3

ঋণের জালে বন্দি গুঠাইলের জেলেদের জীবন

4

শতকেজি আফ্রিকান মাগুর জব্দের পর ধ্বংস

5

বঙ্গোপসাগরে ধরা পড়ল ২২ কেজির ধাতিনা ভোল

6

মরা নদীর মরণদশায় ব্যাহত কৃষিকাজ

7

পাহাড়ে হাতির অভয়াশ্রম

8

জিয়া খাল খনন না হওয়ায় ব্যহত চাষাবাদ

9

শেকৃবিতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল

10

পদ্মার ২ বাঘাড় বিক্রি হলো সোয়া লাখ টাকা

11

দেশে ক্ষুদ্র কৃষকের বার্ষিক আয় ৩৪ হাজার টাকার কম

12

৭ কোটি টাকার অবৈধ জাল জব্দ

13

রাঙ্গুনিয়া ড্রেন না থাকায় জলাবদ্ধতায় দুর্ভোগ

14

বদলগাছীতে আমন চারার হাট জমে উঠেছে

15

নারকেলের ছোবড়ায় ভাগ্য বদল

16

বিলুপ্তির পথে সাদা বক

17

পানের বরজ যেন কৃষকের ‘নগদ ব্যাংক’

18

সংকটে কদমতলী মৎস্য অভয়াশ্রম

19

চাঁই ফাঁদ ব্যবহারে মাছের বংশ ধ্বংস

20