কৃষি সময়
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

বজ্রপাতে মারা গেলো দুজন

কৃষি সময় ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃষ্টি আসায় চা দোকানে আশ্রয় নেওয়া দুই ব্যক্তি বজ্রাঘাতে মারা গেছেন। এ সময় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুষারিগাঁও বলগাঁ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, উপজেলার কুষারিগাঁও বলগাঁ এলাকার মহেন চন্দ্র ওরফে টিহাকুর স্ত্রী শাস্তি রাণী ও একই এলাকার মৃত বেহারু রায়ের ছেলে শুহি রাম রায়। আহতরা হলেন, একই এলাকার টেপরা ও শালন চন্দ্র।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়। এ সময় বৃষ্টি থেকে বাঁচতে এবং চা খেতে পাশের একটি চায়ের দোকানে জড়ো হন কয়েকজন স্থানীয় বাসিন্দা। চা পান ও আড্ডার মাঝেই হঠাৎ ওই দোকানের ওপর বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রাঘাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আরও দুজন গুরুতর আহত হন।

ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, বৃষ্টির সময় চায়ের দোকানে অবস্থানকালে আকস্মিক দুর্ঘটনাটি ঘটে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে শুকনো মরিচের দাম বেড়েছে

1

সব বিভাগে ভেটেরিনারি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে: প্

2

কানসাট আম বাজার এখনো জমজমাট

3

সার পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণের চেষ্টায় কৃষক দল নেতা!

4

বৃষ্টি না থাকায় ফসল বাঁচাতে সেচেই ভরসা

5

ফটিকচড়ির মাঠজুড়ে ক্ষতচিহ্ন

6

কুয়াকাটায় এক ট্রলারে ৪৬ মণ ইলিশ, বিক্রি সাড়ে ৪৮ লাখ টাকা

7

দুধ থেকে চিজ তৈরি করে হবির সাফল্য

8

৭ কোটি টাকার অবৈধ জাল জব্দ

9

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়

10

সার ছোলা ও রাইস ব্র্যান তেল কিনবে সরকার

11

রক মেলন চাষে কামরুজ্জামানের স্বপ্ন

12

জেলি মিশ্রিত চিংড়ি বিক্রি ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

13

মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’ ঘরে বসে ফসলের রোগ শনাক্ত

14

কোষ্টগার্ডের হাতে জাল মাছ জব্দ

15

খাদ্য উৎপাদন বাড়ার নেপথ্যে কৃষি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদ

16

মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ

17

আনারসের পাশে চাষ হচ্ছে কাজুবাদাম

18

সরকার আলু চাষীদের প্রণোদনা দেয়ার পরিকল্পনা করছে - কৃষি উপদেষ

19

অন্ধকারে ৭২১ কোটির ‘কৃষক স্মার্টকার্ড’ কার্যক্রম

20