কৃষি সময়
প্রকাশ : Aug 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

আঙুর চাষে কলেজছাত্র রুহুলের সাফল্য

রাজশাহী সংবাদদাতাঃ 
পড়াশোনার পাশাপাশি আঙুর চাষাবাদে সাফল্য পেয়েছেন রুহুল আমিন নামে এক কলেজ শিক্ষার্থী। তিনি ৮শতক জমিতে বাইকুনুর জাতের আঙুর চাষাবাদ করে ফল এবং চারা বিক্রি করে এখন বাড়তি আয় করছেন। তিনি রাজশাহী কলেজের ছাত্র এবং দুর্গাপুর উপজেলার বখতিয়ারপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়,রুহুল আমিনের ফেসবুক এবং ইউটিউব দেখে আঙুর চাষে আগ্রহ জন্মে। পরে তিনি বাইকুনুর জাতের আঙুর চারা সংগ্রহ করে বাড়িতে লাগান। ফল পেলে তিনি পরর্বতীতে নিজের বাড়ির পাশে ৮শতক জমিতে এর চাষাবাদ করেন। সেখানেও তিনি অভিজ্ঞতা কাজে লাগিয়ে শ্রম দিয়ে সফল হন। তার বাগানের প্রতিটি গাছে থোকায় থোকায় লাল টুকটুকে আঙুর ধরেছে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে এই আঙুর বাগান দেখতে আসছে নানা বয়সি মানুষ। 

বর্তমানে বাগান থেকে আঙুর তুলে ৪০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি গাছ থেকে আঙুরের চারা তৈরি করে ৩৫০ থেকে ৪০০ টাকায় দরে বিক্রি করছেন এই শিক্ষার্থী। এই বাগান থেকে ভালো আয় হচ্ছে এই কলেজ শিক্ষার্থীর। যা দিয়ে তিনি নিজের পড়াশোনার খরচ চালানো সহ পরিবাওে অর্থ যোগান দিচ্ছেন। আগামীতে আরো বড় পরিবসরে এই চাষাবাদ করার চেষ্টা চালাচ্ছেন এই শিক্ষার্থী। 

রহুল আমিন বলেন, শুরুতে অনেকেই নিরুৎসাহিত করেছিলেন। তবে ধৈর্য ও সঠিক পরিচর্যার কারণে এখন ভালো উৎপাদন হচ্ছে। ভবিষ্যতে আরো বড় পরিসরে বাগান করার পরিকল্পনা রয়েছে যাতে অন্য তরুণরাও আগ্রহী হয়। তাই এখন আঙুর বাগানেই আরো সফলতার স্বপ্ন দেখছেন তারা।

দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী বলেন, নিজ উদ্যোগে ব্যতিক্রমী এই আঙুর বাগান গড়ে তুলেছেন এই তরুণ যুবক। কৃষি অফিস থেকে প্রয়োজন অনুযায়ী তাকে পরামর্শ দেয়া হচ্ছে। এ ধরনের উদ্যোগ স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ

1

মালচিং প্রযুক্তিতে সবজি উৎপাদনে বিপ্লব

2

৫ জেলে আটক,মাছ-নৌকা জব্দ

3

অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে জানুয়ারিতে সচেতনামূলক কর্মসূ

4

৩৮ কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার ৪

5

৭ টন নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ

6

বিষ দিয়ে ১২ লাখ টাকার মাছ নিধন

7

এলপিজির দাম বাড়ল ৭০ টাকা

8

সাংবাদিকতায় আগ্রহীদের বরণ করে নিলো রাবি প্রেসক্লাব

9

বর্জ্য থেকে জৈব সার তৈরিতে ইমরানের সাফল্য

10

মিষ্টি কুমড়োর হলুদ ফুলে রঙিন শ্রাবণের হাট

11

নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

12

ভবদহে জলাবদ্ধতা নিরসনের দাবিতে কালেক্টরেট চত্বরে অবস্থান

13

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

14

সম্ভাবনার নতুন ঠিকানা চলনবিল

15

চাঁই ফাঁদ ব্যবহারে মাছের বংশ ধ্বংস

16

মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সার জব্দ

17

গাকৃবি ভেটেরিনারি শিক্ষার্থীদের মানববন্ধন

18

আগাছানাশক প্রয়োগের পর ধান নষ্ট

19

আরডিএর ৫ বছর মেয়াদী বৃক্ষরোপণ

20