কৃষি সময়
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

খাঁচায় মাছ চাষে স্বাবলম্বী হচ্ছে চাষীরা

সিরাজগঞ্জ সংবাদদাতাঃ 
সিরাজগঞ্জে নদীর তীরে খাঁচায় মৎস্য চাষ জনপ্রিয় হয়ে উঠছে। অল্প খরচে ভাল লাভ হওয়ায় অনেক চাষী যুক্ত হচ্ছেন এই চাষাবাদে। জেলায় ১০৫ জন চাষি ১ হাজার ৫৮৮টি খাঁচায় মাছ চাষ করছেন।

ইতোমধ্যে জেলার ফুলজোড় নদীতে সারি সারি খাঁচায় মাছ চাষ করে ৯০ জন যুবক অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছেন । 

জেলার রায়গঞ্জ, শাহজাদপুর, চৌহালী ও সদর উপজেলায় ফুলজোড়, বড়াল ও যমুনা নদীতে খাঁচায় প্রধানত মনোসেঙ্ তেলাপিয়া এবং কিছু ব্ল্যাককার্প জাতের মাছ চাষ করা হচ্ছে। 

রায়গঞ্জ উপজেলার বগুড়া-হাটিকুমরুল মহাসড়কের ভূঁইয়াগাঁতী থেকে নলকা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে ফুলজোড় নদীর দুই পাশে খাঁচায় মাছ চাষির সংখ্যা বেড়েছে কয়েক গুণ। ৫ বছর আগে সেখানে ৩০ জন চাষি ছিলেন, আজ সেখানে ৯০ জন মৎস্য চাষির ১ হাজার ২০০টি খাঁচায় মাছ চাষ করা হচ্ছে। এতে প্রায় চার শতাধিক পরিবার সরাসরি মাছ চাষের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। এখানে বাৎসরিক মাছের উৎপাদন হচ্ছে প্রায় দেড় হাজার মেট্রিক টন।

জানা যায়, স্থানীয় দিনমজুর হোসেন আলী, শামছুল হক, আব্দুর রাজ্জাক, মিজানুর ও জয়নাল ২০১১ সালে এই নদীতে নেট জাল দিয়ে বিশেষভাবে তৈরি খাঁচায় মাছ চাষ শুরু করেন। অবসর সময়ে মজুরের কাজ করতে তাঁরা চাঁদপুরে যান এবং সেখান থেকে এ ধারণা নিয়ে এলাকায় এসে এই চাষ পদ্ধতি শুরু করেন।
 ড্রাম, নেট, বাঁশ ও জাল দিয়ে ১৫ ফুট প্রস্থ ও ২৫ ফুট দৈর্ঘ্যরে প্রতিটি খাঁচা তৈরি করে তার ভিতর তারা মাছ চাষাবাদ করেন। এতে খুব কম খরচ হয় তাদের।

ভূঁইয়াগাঁতী শ্মশানের পূর্ব পাশে ৪৫টি খাঁচায় তেলাপিয়া মাছ চাষি (পুরস্কারপ্রাপ্ত) আতাউর রহমান জানান, চৈত্র থেকে বৈশাখ মাস এই মাছ চাষের উপযুক্ত সময়। কিন্তু উজান থেকে কেমিক্যাল যুক্ত পানি নদীতে ফেলার কারণে মাছ মরে যায়। এতে চাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হন।

আরেক চাষি লোকমান হোসেন বলেন, শীতকাল তেলাপিয়া মাছ চাষের উপযুক্ত মৌসুম। তিনি ফুলজোড় নদীতে ৬৫টি খাঁচায় মাছ চাষ করেন।

আরেক চাষী আব্দুল্লাহ আল মামুন জানান, তেলাপিয়ার পোনা খাঁচায় ছাড়া হয়। পোনা থেকে প্রতি কেজি মাছ তৈরিতে পৌনে দুই কেজি ভাসমান ফিড খাবার ও ওষুধ দিলে ৫ মাসে একেকটি মাছের ওজন ১ কেজি হয়। প্রতি কেজি মাছ উৎপাদনে ১৭৫ টাকা খরচ হয়। বাজারে মনোসেঙ্ তেলাপিয়া মাছের চাহিদা বেশি থাকায় দিন দিন জনপ্রিয় হচ্ছে এই চাষ পদ্ধতি।

রায়গঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ফুলজোড় নদীতে ১ হাজার ২০০ খাঁচায় তেলাপিয়া মাছ চাষ করে দেশীয় মাছ উৎপাদনে চাষিরা একটি বড় ভূমিকা রাখছেন। স্থানীয় মৎস্য অফিস থেকে মাছ চাষীদের প্রশিক্ষণ ও নানা পরামর্শ দেওয়া হচ্ছে। প্রকল্পের আওতায় এনে এসব মাছ চাষিকে সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য স

1

দেশি মাছ চাষ করে ঘুরে দাঁড়াচ্ছে রংপুরে চাষিরা

2

পাটবীজে শতকোটি টাকা সাশ্রয়

3

দখল-দূষণে ভরাট হচ্ছে ধলিয়া জলাশয়

4

বিষ প্রয়োগে নদীর মাছ মারা অভিযোগ

5

শস্য ভান্ডারে যুক্ত হলো দু’টি হাইব্রিডসহ ছয় নতুন ধানের জাত

6

৩০ অবৈধ কয়লা তৈরির চুল্লি ধ্বংস

7

আন্তর্জাতিক ৫০ মেলায় অংশ নেবে বাংলাদেশ

8

সবজি-সালাদে মানবদেহের ক্ষতিকর কীটনাশকের উপস্থিতি

9

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি পরিদর্শনে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম

10

মহেশপুরে রাস্তার পাশে ময়লার ভাগাড়ে ভোগান্তি

11

রাজশাহীতে ১ বছরে ২৩ হাজার গাছ নিধন

12

বিদেশ নয়, এটা বাংলাদেশ,সমতলেই এখন সফল কমলা চাষ

13

নদীতে খাঁচায় রঙিন মাছ চাষাবাদ

14

ধান গবেষণায় নতুন উদ্যোগ এলএসটিডির রাইস গার্ডেন

15

গোয়ালঘর থেকে ১৩২ বস্তা সার জব্দ

16

ক্ষতিগ্রস্থদের সহায়তা করতে হবে-রিজভী

17

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে স

18

রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি

19

বন্যাপ্রাণীর রোপওয়ে নির্মাণ

20