কৃষি সময়
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষক

রংপুর সংবাদদাতাঃ 
রংপুরের পীরগঞ্জ উপজেলার মাঠে মাঠে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। শীতকালীন পেঁয়াজের চাহিদা মেটাতে চলছে এ চাষাবাদ। বীজের দাম কম থাকায় এবার চাষীরা অনেকটা সহজেই চাষাবাদ করতে পারছেন। 

জানা গেছে, চলতি মৌসুমে পীরগঞ্জ উপজেলায় ২ হাজার ৫০ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জনে কৃষকরা জমি প্রস্তুত করে পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছেন। ভালো ফলন ও বাজারে ন্যায্যমূল্য পাওয়ার আশায় প্রতিবছরই এ পেঁয়াজের আবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের।

পৌর এলাকার কৃষক রানু মিয়া বলেন, মুড়িকাটা পেঁয়াজ চাষ করছি। ফলন ভালো হলে এবং বাজারে দাম ভালো পেলে লাভবান হতে পারব। আরেক কৃষক সুলতান মাহমুদ বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি না হলে দেশীয় পেঁয়াজের ভালো দাম পাওয়ার আশা রয়েছে। 

আরেক কৃষক আব্দুস সামাদ বলেন, প্রতি বছরের মতো এবারও পেঁয়াজ চাষ করছি। পরবর্তী সময়ে সার না পেলে আবাদ ভালো হবে না।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ বলেন, উপজেলায় সারের কোনো সংকট নেই। এ নিয়ে কৃষকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। চলতি মৌসুমে ২ হাজার ৫০ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জনে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট সীমান্তে ৯০ লাখ টাকার চোরাইপণ্য আটক

1

সফল কৃষি উদ্যোক্তা ফেনীর রিপন চেয়ারম্যান

2

রফতানিমুখী বাণিজ্যিক কৃষি : উন্নয়ন এবং চ্যালেঞ্জ

3

ছোট ফেনী নদীর ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

4

লাম্পি স্কিন ডিজিজ নিয়ন্ত্রণে সার্ক দেশগুলোর প্রশিক্ষণ শুরু

5

মাছের রেণু পোনা উৎপাদনে সফল রেখা

6

সুপারি চাষে সমৃদ্ধ গ্রামীণ অর্থনীতি

7

মানুষ প্রকৃতির মালিক নয়, এর অবিচ্ছেদ্য অংশ : রিজওয়ানা হাসান

8

৭ মাস পর উৎপাদনে ফিরছে যমুনা সার কারখানা

9

শেরপুরে ১৫ সার ডিলার কারাগারে

10

নলডাঙ্গায় আমনে রোপণে ব্যস্ত কৃষক

11

মরা নদীর মরণদশায় ব্যাহত কৃষিকাজ

12

গোডাউনের তালা ভেঙে ৩৩০ বস্তা সার জব্দ

13

২৫ ডিসেম্বর দেশে আসছেন তারেক রহমান

14

কৃষকদের ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের আহ্বান

15

মায়ের জন্য বাসার ছাদে আনার বাগান

16

৮ কোটির চিংড়ি ল্যাব অকার্যকর

17

নিম্ন মানের কিটনাশকে ২শ’বিঘা জমির ধান নষ্ট

18

রাজশাহী চিড়িয়াখানাকে নতুন রুপ দেয়া হবে- মৎস্য ও প্রাণিসম্পদ

19

হাঁস খামারিদের পথ দেখাচ্ছেন ইয়াসিন

20