কৃষি সময়
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

কৃষি সময় ডেস্কঃ 
সিরাজগঞ্জে যমুনা নদীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৫টি চায়না দুয়ারি জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা। 

মঙ্গলবার দিনব্যাপী সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের উদ্দেশ্যে নদীতে পেতে রাখা এসব অবৈধ জাল জব্দ করা হয়। অভিযানকালে জালগুলোর পাশাপাশি ১০ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়। পরে জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে জব্দকৃত অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া ১০ কেজি ইলিশ মাছ নষ্ট না করে স্থানীয় একটি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল খননে ফিরল কৃষির সুদিন

1

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির মূলভিত্তি

2

সরকারি হচ্ছে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজ

3

মিষ্টি কুমড়োর হলুদ ফুলে রঙিন শ্রাবণের হাট

4

ঈশ্বরদীতে ল্যাম্পি স্কিনে গরু মরার হিড়িক

5

৩ শতাধিক পাখি অবমুক্ত

6

শামুক না থাকায় কমছে অতিথি পাখি

7

২০ বছর ধরে বন্ধ মৎস্য হ্যাচারি

8

শস্যবিমায় যুক্ত হচ্ছেন ক্ষতিগ্রস্ত কৃষক

9

ভাসমান বেডে চাষাবাদ করে লাভবান হচ্ছে কৃষকরা

10

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

11

আগাম শিমে বাড়তি লাভের আশা কৃষকদের

12

সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনার জাত বিষয়ে নির্দেশনা

13

তিন বিঘা জমির কলা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

14

চরের কৃষকের লড়াই ও সম্ভাবনার গল্প

15

মাগুরায় কৃষকের কলাগাছ কেটেছে দৃর্বৃত্তরা

16

দোহারে রাস্তার পাশে ফেলা হচ্ছে ময়লা আর্বজনা

17

বিষমুক্ত তরমুজ চাষে সফল উদ্যোক্তা শাহজাহান

18

৮ কোটির চিংড়ি ল্যাব অকার্যকর

19

জলবায়ু ঝুঁকিতে থাকা উপকূলের হাজারো পরিবারে আয় বাড়িয়েছে এফএও

20