কৃষি সময়
প্রকাশ : Jul 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

খাল খননে ফিরল কৃষির সুদিন

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার কৃষকরা একসময় শুকনো মৌসুমে পানির অভাব এবং বর্ষায় জলাবদ্ধতায় চাষাবাদ নিয়ে বিপাকে পড়তেন । এখন সেই চিত্র বদলে গেছে  খাল খনন ও সংস্কার কার্যক্রমের ফলে । দুর হয়েছে তাদের দীর্ঘদিনের সমস্যার। এখন ্এই খালের দুইপাড়ে গাছ লাগানোর মাধ্যমে গড়ে তোলা হবে সবুজায়ন। 

জানা যায়,সরকারের খাল খনন কর্মসূচির আওতায় গত ১০ মে বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম, নসরতপুর ও আদমদীঘি সদর ইউনিয়নের জিনইর বড়আখাড়ি থেকে দত্তবাড়িয়া শাওইল গ্রাম অভিমুখী খাল পুনঃখনন কাজ শুরু করা হয়। এই কাজে কর্মসংস্থানের সুযোগ পায় স্থানীয় ২২০ জন হতদরিদ্র মানুষ। দ্রুত এগিয়ে চলছে খাল খননের কাজ। খালটি খননের ফলে স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি সেচ সুবিধা বৃদ্ধি পাওয়ায় বদলে গেছে বিস্তীর্ণ ফসলি মাঠের চিত্র। 

স্থানীয় কৃষকরা জানান,এই খালটি দীর্ঘদিন সংস্কারহীন থাকায় এর কার্যকারিতা হারিয়ে ফেলেছিল। এখন এটি পুনঃসংস্কার করায় সেচব্যবস্থার উন্নতি এবং এতে চাষাবাদের খরচও কমবে। আগে পানির সংকটের কারণে যেসব জমিতে পুরোপুরি চাষাবাদ করা সম্ভব হতো না, সেসব জমিও এখন আবাদ করা যাবে। 

আদমদিঘী উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম জানান, খালগুলো ভরাট হয়ে যাওয়ায় কৃষকরা সেচের জন্য পর্যাপ্ত পানি প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছিলেন। খালটি পুনঃখননের ফলে সেই সংকট অনেকটাই দূর হয়েছে। এখন খালের আশপাশের জমিগুলোতে সেচ সুবিধা সহজলভ্য হবে। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবিতেও শিবিরের ভূমিধ্বস জয়

1

লোডশেডিংয়ে পচে যাচ্ছে আল,চাউল উৎপাদনে ধ্বস

2

বিষ প্রয়োগে নদীর মাছ মারা অভিযোগ

3

পাটবীজে শতকোটি টাকা সাশ্রয়

4

ফিড কারখানার ধোঁয়ায় অতিষ্ঠ মানুষ

5

দক্ষিণাঞ্চলের কৃষিতে বাড়ছে মালচিং চাষাবাদ

6

বিষ দিয়ে ১২ লাখ টাকার মাছ নিধন

7

ঋণের জালে বন্দি গুঠাইলের জেলেদের জীবন

8

জীবন যুদ্ধে হার না মানা কৃষক সিরাজ শেখের সফলতার গল্প

9

সংরক্ষিত বনভূমির জমিতে খামার-বাগান

10

সারসহ ২৩ পাচারকারী আটক

11

হাতে খবরের কাগজ, চোখে বাঁচার স্বপ্ন নিয়ে ছুটছেন সংগ্রামী নার

12

সারাদেশে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

13

খণ্ডিতভাবে কাজ করার সময় শেষ, এখন প্রয়োজন ‘হোল অব গভর্নমেন্ট’

14

বগুড়ার সবজির চারা যাচ্ছে সারা দেশে

15

সার নিয়ে হার্ডলাইনে সরকার

16

রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

17

১২ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার

18

৮টি ব্র্যান্ডের ক্রিমে ভয়াবহ মার্কারিঃ ব্যবহার থেকে বিরত থাক

19

মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ: মৎস্য

20