কৃষি সময়
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

খাদ্য মন্ত্রণালয় স্থায়ী কমিটি'র বৈঠক অনুষ্ঠিত

কৃষি সময় ডেস্কঃ 
ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে স্থায়ী কমিটির সভাপতি মোঃ আবদুস সালাম পিন্টু এমপি’র সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে  এ সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের জনবল ঘাটতির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রণালয়ের বিভিন্ন পদে বর্তমানে ৬৬৫৩ টি শূন্য পদ রয়েছে বলে সভায় জানানো হয় । এ বিষয়ে আউটসোর্সিং এর মাধ্যমে জনবল নিয়োগের কার্যক্রম বন্ধ করে দ্রুত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে শূন্য পদসমূহ পূরণের বিষয়ে সুপারিশ করা হয়।

এছাড়াও অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদী জমির পরিমাণ দিন দিন কমে যাওয়ার বিষয়ে আলোচনা হয়। কৃষিজমির পরিমাণ সংরক্ষণ এবং অকৃষি কাজে কৃষিজমির অননুমোদিত ব্যবহার রোধে কঠোর নজরদারি ও নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনার গুরুত্বরোপ করা হয়।  

বৈঠকে খাদ্যে ভেজাল বিষয়ে বিস্তারিত আলোচনা করেন কমিটির সদস্য খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী এমপি । তিনি বলেন, খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণে বর্তমান সরকার অত্যন্ত সচেতন। এ লক্ষ্যে খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের প্রতিটি পর্যায়ে কঠোর নজরদারি এবং বিদ্যমান আইন ও বিধিবিধানের সীমাবদ্ধতা দূর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

পাশাপাশি শিশু খাদ্যসহ সকল খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন প্রয়োগের কার্যকারিতা বৃদ্ধি, নিয়মিত অভিযান পরিচালনা এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেওয়া হচ্ছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মাঠপর্যায়ে যাতে কার্যকর ভূমিকা পালন করতে পারে তার জন্য এ প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্টসহ শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিটি অফিসে মিনি ল্যাবরেটরি স্থাপন এবং খাদ্যের ভেজাল মনিটরিং করার জন্য মোবাইল ভ্যান সরবরাহ করার কাজ চলমান রয়েছে। 

বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম এমপি, আবুল কালাম এমপি,মোঃ আবু তালেব মন্ডল এমপি,মোঃ আব্দুল করিম এমপি,এবং শামছুন্নাহার বেগম এমপি উপস্থিত ছিলেন। এছাড়াও বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থাসমূহের প্রধানগণ, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সবজির চারা যাচ্ছে সারা দেশে

1

বন্ধ হচ্ছে এক দিনের বাচ্চা আমদানি, পক্ষে বিপক্ষে মত

2

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

3

বজ্রপাত রোধে তালবীজ বপন

4

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’,

5

জমজমাট মুলাডুলি মাছের আড়ত

6

৪শ’বস্তা ইউরিয়া সারসহ ৩ জন আটক

7

দুর্যোগে কৃষি মৎস্য প্রাণিসম্পদের ক্ষতি হাজার কোটি টাকা

8

গাছ লাগানোই যার নেশা

9

এগ্রো ট্যুরিজম প্রকল্পে এক হাজার ফাউন্ডারের হাতে জমির দলিল

10

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

11

নদীতে ইলিশের অভাবে দেনার দায়ে জেলে

12

১১ লাখ টন সার আমদানির অনুমোদন

13

ঠাকুরগাঁওয়ে আখের মাঠে সবুজের স্বপ্ন

14

কোয়েল ও মুরগি খামারে দুলালের সাফল্য

15

মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ

16

নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ জরিমানা

17

ক্ষতিগ্রস্থদের সহায়তা করতে হবে-রিজভী

18

৪৫টি কয়লার চুল্লি ধ্বংস

19

মিনি কোল্ডস্টোরেজ দেখে মুগ্ধ বিদেশিরা

20