কৃষি সময়
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

তিন বিভাগে বন্যার শঙ্কা

কৃষি সময় ডেস্কঃ দেশের তিন বিভাগের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।  পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এ পরিস্থিতি হতে পারে। সংস্থাটি বলছে এসয়ম ভারী বৃষ্টি এবং দেশের অভ্যন্তরে বৃষ্টিপাতের কারণে কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। 

উত্তরাঞ্চলে তিস্তা ও দুধকুমার নদীর পানিও বাড়তে পারে। কয়েকটি স্থানে এ দুই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

বন্যা পূর্বাভাস অনুযায়ী, সুরমা-কুশিয়ারা নদীর পানি আগামী দুই দিন বাড়তে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানিও আগামী ২৪ ঘণ্টায় বাড়তে পারে। এতে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণার কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের আট বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার রাত থেকে তিস্তার পানি বাড়তে শুরু করে। গতকাল বুধবার সকালে তা বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পরে দুপুর থেকে পানি কমতে থাকে। সন্ধ্যা ৬টায় পানি বিপৎসীমার দুই সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, রাতে পানি আবার বাড়ার আশঙ্কা নেই।

কৃ/স/জয়


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌরবর্জ্যে নষ্ট লেমুঝিড়ির ফসলি জমি জীববৈচিত্র্য

1

কাতারের উদ্দেশ্যে স্পিকারের যাত্রা

2

বরেন্দ্রে ১৭ জাতের দেশি কলার বিস্তার

3

১৩ জেলায় ঘনিয়ে আসছে বন্যা

4

আলীকদমে দ্রুত বাড়ছে কলা চাষ

5

সার সংকটের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ

6

পাহাড়ে হাতির অভয়াশ্রম

7

কুড়িগ্রামের চরাঞ্চলে গরু পালন বাড়ছে

8

গবাদিপশু নিয়ে বিপাকে মৌলভীবাজারের মানুষ

9

ফসলি জমিতে ইটভাটা বন্ধ করলো প্রশাসন

10

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই : পরিবেশমন্ত

11

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে-প্রধানমন্ত্রী

12

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

13

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

14

কৃষিপণ্যই হবে দেশের সবচেয়ে বড় রপ্তানি পণ্য-কৃষিমন্ত্রী

15

পান চাষে সাড়া ফেলেছে কৃষক রবিউল

16

বারোমাসি তরমুজ চাষে ঝুঁকছেন সাতক্ষীরার কৃষক

17

বাঁধের দুই কিলোমিটারজুড়ে সবজি চাষাবাদ

18

অবৈধভাবে ১২০ টন গম মজুদে জরিমানা

19

প্রতিযোগী দেশের সাথে টিকে থাকা দায় দেশীয় স্পিনিং শিল্পের

20