কৃষি সময়
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাভারে নৌকা বিক্রির ধুম

সাভার প্রতিনিধিঃ সাভারে নৌকা বিক্রির ধুম পড়েছে। টানা বৃষ্টিতে সাভার,আশুলিয়ায় তলিয়ে গেছে রাস্তা-ঘাট সহ মানুষের ঘরবাড়ী নানা প্রতিষ্ঠান । দুর্ভোগে পড়া এসব এলাকার একমাত্র বাহন এখন নৌকা। এ সুযোগে আশুলিয়ার শিমুলিয়া বাজারে চলছে রমরমা নৌকার কেনাবেচা।
 
জানা যায়,ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে সাভার ও আশুলিয়ার নিচু এলাকা। রাস্তাঘাট, ঘরবাড়ি, বাজার কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান সবখানেই এখন থইথই পানি। যাতায়াতের সড়কগুলো যেন রূপ নিয়েছে একেকটি নদীতে। চরম দুর্ভোগে পড়া মানুষের যাতায়াতের এখন শেষ ভরসা হয়ে উঠেছে নৌকা। এসব এলাকার মানুষের চাহিদার কারনে ঐতিহাসিকভাবে খ্যাত আশুলিয়ার শিমুলিয়া বাজারে লেগেছে নৌকা বিক্রির ধুম। এক সপ্তাহেই এই হাটে বিক্রি হয়েছে হাজারের অধিক নৌকা।

নৌকা তৈরির জন্য সাভারের শিমুলিয়া অঞ্চলের দেশজুড়ে খ্যাতি রয়েছে । মৌসুমের আগে অন্য পেশায় ব্যস্ত থাকলেও বর্ষা কিংবা বন্যা এলেই তারা ফিরে যান তাদের আদি পেশায়। নানা ধরনের কাঠের বাহারী নকশায় তৈরি এখানকার ডিঙি বা কোষা নৌকা টেকসই ও মজবুত। ফলে ঢাকা ও এর আশেপাশের জেলাগুলোতে এই নৌকার ব্যাপক চাহিদা রয়েছে। 

শিমুলিয়া নৌকা বাজারে গিয়ে দেখা যায়,টানা বৃষ্টিপাতের কারনে নৌকার ক্রেতা বেড়েছে। চাহিদার কারনে দিনের বেশিরভাগ সময় কাজ করছেন কারিগররা। অন্য যে কোন বছরের তুলনায় এবার বিক্রি এবং নৌকা তৈরি অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে। 

ধামরাই থেকে নৌকা কিনতে আসা ক্রেতা আলতাফ হোসেন বলেন, আমাদের এলাকার রাস্তাঘাট সব পানির নিচে তলিয়ে গেছে। বাড়ি থেকে বের হওয়ার কোনো উপায় নেই। ছেলে মেয়েদের স্কুলে যাওয়া আসা, বাজারে যাওয়া সব বন্ধ। বাধ্য হয়ে শিমুলিয়া হাটে একটা ছোট নৌকা কিনতে আসছি। কিন্তু নৌকার দাম অনেক বেশি তাও সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

হাটের নৌকা ব্যবসায়ী জালিস হোসেন বলেন, আমার জীবনে এই হাটে এত নৌকার চাহিদা দেখিনি। গত কয়েক বছরের সব রেকর্ড ভেঙে গেছে। মাত্র এক সপ্তাহেই এই হাটে হাজারের মতো নৌকা বিক্রি হয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নার্সভুক্ত ১২ প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের সংগঠন ‘নার্সসাব’র সাথ

1

বিভিন্ন দেশে রপ্তানী হচ্ছে জামের রস

2

নীলফামারীতে বাড়ছে আখ চাষ

3

মাশরুম চাষে জহিরুলের জীবনের বাঁক বদল

4

নকল কীটনাশক তৈরিতে জেল-জরিমানা

5

এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

6

শব্দদূষণ নিয়ন্ত্রণে হার্ড লাইনে পরিবেশ অধিদপ্তর

7

বজ্রপাতে মারা গেলো দুজন

8

ভবদহে জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবি

9

বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ হাজারের বেশি পানবরজ

10

দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে

11

রেজাউল ইসলাম সাইক্লিং ফেডারেশনের সহ সভাপতি

12

১৭ কচ্ছপ উদ্ধার আটক ১

13

চিরচেনা সাদা ভাতের পাতে উঠবে ব্ল্যাক রাইস

14

মহিষের খামারে মহসীনের ভাগ্য বদল

15

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

16

বালাইনাশক খাত যুগোপযোগী করতে কমিটি গঠন

17

মিরপুর চিড়িয়াখানা খাঁচা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরল

18

খাল খননে ফিরল কৃষির সুদিন

19

জুনিয়র বিসিএস কর্মকর্তার ঘুষিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

20