কৃষি সময়
প্রকাশ : Oct 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

কফি চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

চট্টগ্রাম সংবাদদাতাঃ 
পাহাড়ি এলাকায় বাণিজ্যিকভাবে কফি চাষ করে ভাগ্য বদলাচ্ছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কৃষকদের। রোপণের কয়েক বছর পর গাছে ফলন আসতে শুরু করায় তাদের মধ্যে বাড়ছে আগ্রহ। চাষীদের নতুন সম্ভাবনা দেখাচ্ছে এই কফি চাষাবাদ। 

রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া, ইসলামপুর ও বেতাগী ইউনিয়নের পাহাড়ি এলাকায় এখন বাণিজ্যিকভাবে কফি চাষাবাদ হচ্ছে। এখানকার কৃষকরা পাহাড়ি ও ছায়াযুক্ত এলাকায় কফি চাষ করছেন কৃষকেরা। ছায়াযুক্ত পরিবেশে কফি গাছ ভালো জন্মে বলে পাহাড়ে থাকা বিভিন্ন গাছের নিচে এর চারা রোপণ করা হচ্ছে। চাষ সম্প্রসারণের পাশাপাশি কফির ফল প্রক্রিয়াজাতকরণেও সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। এর অংশ হিসেবে ইসলামপুরে কফি প্রক্রিয়াজাতকরণের জন্য মেশিন স্থাপন করা হয়েছে।

দেশে কফির চাহিদার বড় অংশ আমদানির মাধ্যমে পূরণ করতে হয়। ফলে বাজারে কফির দামও তুলনামূলক বেশি। এমন পরিস্থিতিতে রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকায় কফি চাষ স্থানীয় কৃষকদের জন্য বাড়তি আয়ের নতুন সুযোগ তৈরি করেছে। পরিকল্পিতভাবে এ চাষ সম্প্রসারণ করা গেলে আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

বেতাগী ইউনিয়নের কৃষক মোহাম্মদ মাহাবুবুল আলম ২০২৩ সালের দিকে তার জমিতে কফির চারা রোপণ করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রদর্শনী প্রকল্পের আওতায় তিনি ৩৫০টি কফির চারা, সার, কীটনাশক ও প্রয়োজনীয় পরামর্শ পান। ২০২৬ সালে এসে গাছগুলোতে ফলন পেতে শুরু করেছেন তিনি। তার দাবি, প্রতিটি গাছে এক কেজির বেশি কফির ফল পাওয়া যাচ্ছে। কাঁচা অবস্থায় প্রতি কেজি কফির ফল প্রায় ১ হাজার ২০০ টাকায় বিক্রি করা যায়। কিছুটা প্রক্রিয়াজাত করলে দাম পাওয়া যায় প্রায় ১ হাজার ৫০০ টাকা। আর পাউডার তৈরি করে বিক্রি করতে পারলে প্রতি কেজির দাম ২ হাজার টাকা পর্যন্ত হতে পারে।

রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, রাঙ্গুনিয়ায় কফি একটি নতুন ও সম্ভাবনাময় ফসল। উপজেলার তিনটি ইউনিয়নে এ চাষ হচ্ছে। কৃষকেরা পাকা কফির ফল নিয়ে কৃষি অফিসে আসছেন। ইসলামপুরে কফি প্রক্রিয়াজাতকরণের জন্য মেশিন স্থাপন করা হয়েছে। উপজেলার মাটি ও পরিবেশ কফি চাষের উপযোগী হওয়ায় ভবিষ্যতে এ চাষ আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। কৃষি বিভাগের সহযোগিতা, আধুনিক প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা ও বাজারজাতকরণের সুযোগ বাড়ানো গেলে রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকায় কফি চাষ কৃষকদের আয়ের নতুন উৎস হয়ে উঠতে পারে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় আড়তে বেড়েছে কাঁচা মরিচের দাম

1

কাঁঠাল বীজ থেকে খনিজসমৃদ্ধ খাদ্য উপাদান প্রযুক্তি উদ্ভাবন

2

১০ হাজার কোটি টাকার নতুন কৃষিঋণ তহবিল

3

দেশে বৈদাশিক মুদ্রার রিজাভ বাড়লো

4

বর্জ্য থেকে জৈব সার তৈরিতে ইমরানের সাফল্য

5

নওগাঁয় আম বাগানে আনারস চাষাবাদ

6

সৌদি খেজুর চাষে দম্পতির ভাগ্য বদল

7

মোটরযানে হাইড্রোলিক হর্ন ব্যবহারে নিষেধাজ্ঞা বিআরটিএর

8

পেয়ারায় অ্যানথাক্স রোগে চাষীরা ক্ষতিগ্রস্থ

9

বরিশালে মৎস্য কেন্দ্র তিন দশক ধরে অচল

10

মৎস্য-প্রাণিসম্পদ উদ্যোক্তাদের তালিকা করা হবে-মৎস্য প্রাণিসম

11

এবার শাকসবজিতে মিলেছে ক্ষতিকর জিবাণু

12

টেকসই খাদ্য নিরাপত্তায় মূল চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন : কৃষিম

13

তিন দাবি দ্রুত বাস্তবায়নে বাকৃবিতে মানববন্ধন

14

আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় ৫ শ’ কৃষক

15

জেলের জালে ধরা এক মণের কাতলা

16

পাথরঘাটায় বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

17

কাঠলিচু চাষে মনিরুজ্জামানের ব্যাপক সাফল্য

18

এক জালেই ধরা পড়ল ৯৫ মণ ইলিশ

19

অপুষ্টি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান

20