কৃষি সময়
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে ছাগলের পিপিআর রোগের প্রাদুর্ভাব

সিরাজগঞ্জ সংবাদদাতাঃ 
ছাগলের পিপিআর রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় । ইতোমধ্যে এ রোগে আক্রান্ত হয়ে গত দুই সপ্তাহে প্রায় ৪০টি ছাগল মারা যাবার ঘটনা ঘটেছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে পিপিআর ভ্যাকসিনের মজুত শেষ হওয়ায় খামারি ও ছাগল পালনকারীরা আতঙ্কে রয়েছেন। 

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, তাড়াশ উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌর এলাকায় পিপিআর ভ্যাকসিনের চাহিদা প্রায় ১ লাখ ৪ হাজার ডোজ। এর বিপরীতে মজুত ছিল মাত্র ১৬ হাজার ডোজ। বর্তমানে সেই মজুতও শেষ হয়ে গেছে। ফলে উপজেলার বিপুলসংখ্যক ছাগলকে টিকার আওতায় আনার ক্ষেত্রে সংকট তৈরি হয়েছে।

স্থানীয় ছাগল পালনকারীদের অভিযোগ, পিপিআর রোগের প্রাদুর্ভাবের মধ্যেই তাড়াশ উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে প্রয়োজনের তুলনায় ভ্যাকসিনের সরবরাহ কম। ফলে অনেক ছাগলকে সময়মতো টিকার আওতায় আনা সম্ভব হচ্ছে না। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছেন ক্ষুদ্র খামারি ও প্রান্তিক পর্যায়ের ছাগল পালনকারীরা।

ছাগল পালনকারীরা জানান, তাড়াশের গ্রামাঞ্চলে অনেক পরিবার বাড়তি আয়ের আশায় বাড়িতে ছাগল পালন করে থাকে। এসব পরিবারের কাছে ছাগল শুধু গৃহপালিত পশু নয়, বরং জীবিকা নির্বাহ ও সঞ্চয়ের অন্যতম অবলম্বন। রোগে ছাগল মারা যাওয়ায় তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। বিশেষ করে স্বল্প পুঁজির পরিবারগুলোর জন্য এ ক্ষতি কাটিয়ে ওঠা কঠিন হয়ে পড়ছে।

স্থানীয় ছাগল পালনকারী আবুল হোসেন, মোয়াজ্জেম হোসেন ও রাসিদা খাতুন জানান, উপজেলার বিভিন্ন এলাকায় ছাগল অসুস্থ হয়ে পড়ছে এবং মারা যাচ্ছে। সময়মতো টিকা ও প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তারা দুশ্চিন্তায় রয়েছেন। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে রোগটি আরও ছড়িয়ে পড়তে পারে।
এ পরিস্থিতিতে দ্রুত পর্যাপ্ত পিপিআর ভ্যাকসিন সরবরাহ, আক্রান্ত এলাকায় জরুরি চিকিৎসাসেবা, রোগের বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা এবং নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় খামারি ও ছাগল পালনকারীরা।

এ বিষয়ে তাড়াশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম বলেন, চাহিদার তুলনায় ভ্যাকসিন কম পাওয়ায় সংকট তৈরি হয়েছে। অতিরিক্ত ভ্যাকসিনের চাহিদা পাঠানো হয়েছে। সরবরাহ পাওয়া গেলে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা হবে।
কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলি জমে নদীর তলদেশ ভরাট

1

লোডসেডিংয়ে ক্ষতিগ্রস্থ মুরগি খামারিরা

2

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

3

৮ থেকে ২৯ অক্টোবর ইলিশ আহরণ নিষিদ্ধ

4

আগাছানাশক প্রয়োগের পর ধান নষ্ট

5

রাজশাহী মিঠা পানির মাছ উৎপাদনে দেশের প্রধান অঞ্চল

6

ইউজিসিতে নতুন তিন সদস্য

7

ইলিশ ছাড়াই ফিরছে শূন্য ট্রলার

8

১৫ বছর ধরে জলাবদ্ধ ৮শ’ বিঘা জমি

9

বাউয়েটে বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন

10

বালুতে ঢাকা পড়েছে আমন ক্ষেত

11

সীড এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

12

কেআইবি’র কমিটি অবৈধ,কুচক্রি মহল দখলে রেখেছে : ড. রাজ্জাক

13

আউশের ভাল ফলনেও ক্ষতিগ্রস্থ কৃষক

14

বেগুন ও লাউ চাষে লিটনের বাজিমাত

15

মিরপুর চিড়িয়াখানা খাঁচা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরল

16

খালের নেটপাটা অপসরন করলো স্থানীয়রা

17

চুয়াডাঙ্গায় আনারকলি চাষে সাফল্য

18

খাল খননে ফিরল কৃষির সুদিন

19

চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে

20