কৃষি সময়
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

তরমুজ চাষে মিজানের বাজিমাত

ভোলা সংবাদদাতাঃ 
অসময়ের তরমুজ চাষাবাদে বাজিমান করেছেন ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের কৃষক মিজান। এ ছাষাবাদ থেকে তিনি এবার ভাল টাকা লাভের আশা করছেন। 

মিজানের তরমুজের খেতে গিয়ে দেখা যায়, সবুজ লতার ভেতর সারি সারি তরমুজ। খেত থেকে সদ্য তোলা তরমুজ কেটে দেখা যায় টকটকে লাল শাঁস। স্বাদেও বেশ মিষ্টি ও রসালো। তার লতার ফাঁকে ফাঁকে ঝুলছে রসালো তরমুজ। চারদিকে যখন ধান ও শীতকালীন সবজির চাষ নিয়ে ব্যস্ত কৃষকরা, তখন ভিন্নধর্মী উদ্যোগে অফ-সিজনে তরমুজ চাষ করে সাফল্যের মুখ দেখেছেন এই কৃষক। প্রচলিত ধারণাকে পাশ কাটিয়ে অসময়ে তরমুজ চাষ করে ইতোমধ্যে এলাকায় সাড়া ফেলেছেন তিনি। 

স্থানীয় কৃষকরা জানান, অসময়ে তরমুজ উৎপাদন হওয়ায় বাজারে-এর চাহিদা রয়েছে। মিজানের সফলতা দেখে অনেক কৃষকই এখন অফ-সিজন তরমুজ চাষের বিষয়ে আগ্রহী হয়ে উঠেছেন।

তরমুজ চাষী মিজান জানান, আমি ইউটিউব থেকে বিভিন্ন তথ্য সংগ্রহের পাশাপাশি কৃষি অফিসের পরামর্শ নিয়ে অফ-সিজনের জাত চাষের উদ্যোগ নিই। আল্লাহর রহমতে ফলন ভালো হয়েছে। বাজারে দামও ভালো পাচ্ছি।  অনেকে বলেছিলেন এই সময়ে তরমুজ চাষ করা সম্ভব নয়। তার মতে প্রচলিত সময়ের বাইরে তরমুজ চাষ করায় বাজারে তুলনামূলক ভালো দাম পাওয়া যাচ্ছে। সঠিক জাত নির্বাচন, পরিচর্যা ও কৃষি বিভাগের পরামর্শ মেনে চললে অন্য কৃষকরাও এভাবে লাভবান হতে পারবেন।

চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা বলেন, মিজানের মতো উদ্যোক্তা কৃষকরা কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করছেন। অফ-সিজন তরমুজ চাষ লাভজনক হতে পারে। কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভবদহে জলাবদ্ধতায় পানিবন্দি লক্ষাধিক মানুষ

1

চাঁদপুরে আখের বাম্পার ফলন

2

কৃষকের এক হাজার কলাগাছ কর্তন

3

কৃষি প্রকল্পের এক পিডির বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ

4

আগাম আলুতে ভাগ্য ফেরানোর চেষ্টা

5

তেলের দাম বাড়লো ৯০ ডলার

6

পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধ

7

আলীকদমে দ্রুত বাড়ছে কলা চাষ

8

সুন্দরবনে হরিণের মাংসসহ আটক ২

9

তরমুজ চাষে নুর উদ্দিনের সাফল্য

10

মালচিং পদ্ধতিতে খিরা চাষাবাদ

11

শাহী পেঁপে চাষে সাইদুরের ভাগ্য বদল

12

নদীতে ইলিশের অভাবে দেনার দায়ে জেলে

13

মাছ সংকটে শুঁটকি চাতাল ফাঁকা

14

জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে-তথ্

15

সিরাজগঞ্জে আউশের ভাল ফলনে কৃষকের মুখে হাসি

16

ক্যাডেটরা গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী হতে চলছে : মৎস্য ও

17

৮ লাখ টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস

18

আনছার আলীর আম যাচ্ছে বিশ্ববাজারে

19

বেড়ার শুশুক অভয়ারণ্য বিলুপ্তির পথে

20