কৃষি সময়
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

চড়াদামে সার বিক্রি ব্যবসায়ীকে জরিমানা

কৃষি সময় ডেস্কঃ 
মাগুরার শ্রীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে উপজেলার নাকোল পুরাতন বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা কৃষি বিপণন অফিসের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

জানা যায়, উপজেলার নাকোল পুরাতন বাজারের মেসার্স মা ট্রেডার্স নামের বিএডিসি সার ও বীজ ডিলার প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটিকে এর আগে একাধিকবার সতর্ক করা হলেও তারা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করে আসছিল।

অভিযানে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সারা বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক এবং ড্যামেজ পণ্যের প্যাকেট খুলে খোলা বাজারে বিক্রির অভিযোগেরও সত্যতা পাওয়া যায়।

পরে এসব অনিয়মের দায়ে মেসার্স মা ট্রেডার্সের মালিক লিটন সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. আলমগীর হোসেন ও মাগুরা জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণদের বিনা জামানতে ঋণ দিতে হাজার কোটি তহবিল

1

গাসিকের বর্জ্যে বিপন্ন তুরাগ নদ

2

খেজুরের বিচি থেকে কফি তৈরি

3

মৎস্য গবেষণার মহাপরিচালক হলেন লতিফুর রহমান

4

পতিত জমিতে সবজি চাষে মতিনের সফলতা

5

স্কুল শিক্ষক মোশারফ আম বাগানে সফল

6

কাজীপুরে পাগলা কুকুরের কামড়ে আক্রান্ত ১৫

7

ভোলায় বোম্বাই মরিচ চাষ জনপ্রিয় হচ্ছে

8

বর্জ্য থেকে জৈব সার তৈরিতে ইমরানের সাফল্য

9

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর : কী মধু প্রশাসন শাখায়?

10

সিরাজগঞ্জের যমুনার চরাঞ্চলে বারোমাসি মরিচ চাষে বাম্পার ফলনে

11

পদ্মায় ধরা পড়ল ৩৩ কেজির বাঘাইড়

12

বাগেরহাটের মোল্লাহাটে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই

13

সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ

14

বছরজুড়ে চাহিদা মেটাবে বিনা-১ সিডলেস লেবু

15

কৃষককার্ড ও উত্তরাঞ্চলে কৃষি হাব গড়ে তোলায় গুরুত্ব

16

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

17

গাকৃবিতে ছয়টি হলে বৃক্ষরোপণ

18

বিশ্বের দামি মরিচ চাষ হচ্ছে কুমিল্লায়

19

পেঁয়াজ পচা রোধে বড় উদ্যোগ, বসছে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন : কৃ

20