কৃষি সময়
প্রকাশ : Aug 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

বছরজুড়ে চাহিদা মেটাবে বিনা-১ সিডলেস লেবু

বরিশাল সংবাদদাতাঃ 
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) বরিশাল উপকেন্দ্রে দেখা মিলেছে বিনা উদ্ভাবিত বিনা-১ সিডলেস বারোমাসি লেবু। এ লেবুর বিশেষ বৈশিষ্ট্য হলো- একই সময়ে গাছে ফুল, মুকুল ও বিভিন্ন বয়সের ফল থাকে। ফলে সারা বছরই গাছ থেকে লেবু সংগ্রহ করা সম্ভব। এর চাষাবাদে কৃষকরা যেমন ভাল লাভবান হতে পরবেন। তেমনি বছরজুড়ে বাজারে মিলবে লেবু। 

দক্ষিণাঞ্চলে লেবুর মৌসুমি সংকট ও দাম বেড়ে যাওয়ার প্রবণতা কমাতে এ জাতের চাষ সম্প্রসারণে কাজ করছে  বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) বরিশাল রহমতপুর উপকেন্দ্র। 

জানা গেছে,বরিশাল বিভাগের ছয় জেলায় (বরিশাল,পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর ও ভোলা) এ জাতের লেবুর চাষ সম্প্রসারণে চলতি বছর ৬ হাজার চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে বরিশাল জেলায় ১০টি প্রদর্শনী স্থাপন করা হবে। প্রতিটি প্রদর্শনীতে ৫০টি করে চারা ও সার দেওয়া হবে। বাকি চারাগুলো বিভাগের ছয় জেলার কৃষকদের মধ্যে পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে। এ ছাড়াও কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে কাটিং ও কলম পদ্ধতিতে চারা উৎপাদনের কৌশল শেখানো হচ্ছে। প্রশিক্ষণ নিয়ে কৃষকদের অন্য কৃষকদের মধ্যেও এ জাতের চাষ ছড়িয়ে দিতে উৎসাহিত করা হচ্ছে।

স্থানীয় কৃষকদের মাঝে গত বছরও ৫ হাজার বিনা-১ জাতের লেবুর চারা বিতরণ করা হয়েছিল।

রহমতপুর উপকেন্দ্রে দেখা গেছে, এ জাতের চারা উৎপাদনের জন্য মাতৃগাছের বাগান করা হয়েছে। সেখান থেকে কলম ও কাটিং পদ্ধতিতে চারা উৎপাদন করা হচ্ছে। পরে বরিশাল বিভাগের ছয় জেলার কৃষকদের মধ্যে পর্যায়ক্রমে এসব চারা বিতরণ করা হচ্ছে। পাশাপাশি চাষপদ্ধতি ও পরিচর্যা সম্পর্কে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

কৃষকদের মধ্যে বিনা-১ লেবুর চাষ বাড়ানো গেলে দক্ষিণাঞ্চলে লেবুর উৎপাদন বাড়বে। একই সঙ্গে সারা বছর বাজারে স্থানীয়ভাবে উৎপাদিত লেবুর সরবরাহ নিশ্চিত করার সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছে বিনা কর্তৃপক্ষ।

কৃষি সংশ্লিষ্টরা বলছেন, রমজান মাসে লেবুর চাহিদা স্বাভাবিক সময়ের তুলনায় বেড়ে যায়। তবে চাহিদার সঙ্গে সরবরাহ না বাড়ায় এ সময় বাজারে দামও বাড়ে। অনেক সময় চারটি লেবুর এক হালি কিনতে ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত গুনতে হয় ক্রেতাদের। সারা বছর লেবু উৎপাদন করা গেলে মৌসুমি সংকট কমানো সম্ভব। বিশেষ করে একই গাছে বিভিন্ন সময়ে ফুল ও ফল আসায় বারোমাসি লেবুর জাত কৃষকদের জন্য সম্ভাবনাময় হতে পারে বলে মনে করছেন তারা।

বিনার বরিশাল উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ছয়েমা খাতুন বলেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের ধারাবাহিক সাফল্যের একটি হলো বিনা-১ জাতের বারোমাসি লেবু। গবেষণায় সাফল্যের পর জাতটি কৃষক পর্যায়ে বিস্তার ঘটাতে কাজ করছি আমরা। বিনা-১ সিডলেস বারোমাসি লেবু এমন একটি জাত, যাতে বছরের বিভিন্ন সময়ে ফুল ও ফল পাওয়া যায়। দক্ষিণাঞ্চলের কৃষকদের মধ্যে এ জাতের চাষ সম্প্রসারণ করা গেলে সারা বছর লেবুর উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে। লেবুর মৌসুমি সংকট ও মূল্যবৃদ্ধি কমানোর পাশাপাশি কৃষকদের লাভবান করার লক্ষ্যেই আমরা এ জাতের চারা সম্প্রসারণ করছি। বরিশাল বিভাগের ছয় জেলার কৃষকদের মধ্যে চারা বিতরণের মাধ্যমে ধীরে ধীরে এর বিস্তার ঘটানো হচ্ছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাণী প্রজনন নিয়ন্ত্রণে নতুন আইন হচ্ছে

1

সৌদি খেজুর চাষে দম্পতির ভাগ্য বদল

2

কুমিল্লায় আঙুর চাষের নতুন সম্ভাবনা

3

মরিচ চাষে লাভবান হচ্ছে কৃষকরা

4

শতকেজি আফ্রিকান মাগুর জব্দের পর ধ্বংস

5

ভবদহে জলাবদ্ধতা নিরসনের দাবিতে কালেক্টরেট চত্বরে অবস্থান

6

২০ বছর ধরে বন্ধ মৎস্য হ্যাচারি

7

নিম্ন মানের কিটনাশকে ২শ’বিঘা জমির ধান নষ্ট

8

পাবনায় পাওয়া যেতে পারে ২০ বছরের গ্যাস

9

ট্রান্সফরমার চুরিতে বিপাকে কৃষক

10

‘নবীর ন্যায়পরায়ণতা ও ন্যায়বিচারের আলোকে দেশ পরিচালনার সর্

11

ঈশ্বরদীতে ল্যাম্পি স্কিনে গরু মরার হিড়িক

12

৮টি ব্র্যান্ডের ক্রিমে ভয়াবহ মার্কারিঃ ব্যবহার থেকে বিরত থাক

13

প্রতি হেক্টরে ধান হবে ১৫ টন, গবেষণা করছে এসিআই

14

খামারবাড়ির প্রভাবশালী বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের নেতারা এখন

15

পাথরঘাটায় বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

16

নদী দখলের মহোৎসবে

17

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু

18

কুড়িগ্রামে সারের দাবীতে কৃষকদের হট্টগোল ভাঙচুর

19

কুড়িগ্রামে ৫শ’ টন ইউরিয়া সার বরাদ্দ

20