কৃষি সময়
প্রকাশ : Sep 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

কৃষি সময় ডেস্কঃ 
কিশোরগঞ্জের কটিয়াদীতে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, বিলুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণ এবং প্রাণিজ আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে উন্মুক্ত জলাশয় ও প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। 

এ কর্মসূচির আওতায় একটি প্রাতিষ্ঠানিক পুকুর ও একটি উন্মুক্ত জলাশয়ে সর্বমোট ৩৩৩ দশমিক ৩৩ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার করগাঁও হাওরে এ পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

মৎস্য বিভাগের সংশ্লিষ্টরা জানান, উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের মাছের চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুইঝাল চাষে আগ্রহ বাড়ছে চাষিদের

1

৮ পণ্য বাজার থেকে প্রত্যহারের নির্দেশ

2

লাম্পি আক্রান্ত ২১ হাজার গরুঃমৃত্যু ৪০

3

বেড়ার শুশুক অভয়ারণ্য বিলুপ্তির পথে

4

সুন্দরবনে দস্যু আতঙ্কে কমছে মধু সংগ্রহ

5

বেদখল চট্টগ্রমের ৫৫ হাজার একর বনভূমি

6

বজ্রপাত রোধে তালবীজ বপন

7

১৩ ঘোড়া জবাই ৯ জনের কারাদণ্ড

8

করাতকলে উজাড় পাহাড়ি বন

9

আট মাসের কাজ শেষ হয়নি চার বছরে

10

যশোরের জাপানি পার্সিমনের সাফল্য

11

লালপুর ডাব বাজারে কোটি টাকার বেচাকেনা

12

বিলুপ্তির পথে গরু-লাঙ্গলের চাষাবাদ

13

তালায় অসময়ের তরমুজ চাষে কৃষকদের সাফল্য

14

ক্যাপসিকাম চাষে কৃষকের মুখে হাসি

15

বৃষ্টিতে কোটি টাকার সবজির চারা নষ্ট

16

শব্দদূষণ নিয়ন্ত্রণে হার্ড লাইনে পরিবেশ অধিদপ্তর

17

ভারতীয় গরু-মহিষসহ ২ কোটি টাকার চোরাইপণ্য জব্দ

18

পদ্মায় বৈদ্যুতিক শক নিয়ে মাছ নিধন

19

পাহাড়ে বন উজাড় করে কচুরমুখী চাষ

20