কৃষি সময়
প্রকাশ : Aug 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ

কৃষি সময় ডেস্কঃ 
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে নির্বিচারে ৪৫০০ বৃক্ষ নিধনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

শনিবার  দুপুরে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর উদ্যোগে সুনামগঞ্জ সদর উপজেলার ইচ্ছারচর গ্রামের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বক্তারা অভিযোগ করেন, সড়ক উন্নয়নের নামে বন বিভাগ সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে অযৌক্তিকভাবে ৪৫০০টি গাছ কাটছে। সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী বর্তমানে এই সড়কে কোনো উন্নয়ন কাজ নেই। অথচ বন বিভাগ উন্নয়ন প্রকল্পের দোহাই দিয়ে ইতোমধ্যে ১ হাজারের অধিক ফলদ, বনজ ও ওষধি গাছ কেটে উজাড় করছে।

বক্তারা গাছ কাটার সঙ্গে জড়িত বন বিভাগের সিন্ডিকেটের সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত গাছ কাটা বন্ধ করার দাবি জানান। অন্যথায় সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে বন বিভাগের সামনে অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হবে বলে জানান।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে হাওর এলাকার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে সুনামগঞ্জ বন বিভাগের সামনে অবস্থান কর্মসূচির ডাক দেওয়ার ঘোষণা দেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ।

সমাবেশে সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে গাছ কাটা কার্যক্রম অবিলম্বে বন্ধ করা, সামাজিক বনায়নের সুবিধাভোগীদের লভ্যাংশ যথাযথভাবে বুঝিয়ে দেওয়া, গাছ কাটার সঙ্গে জড়িত বন বিভাগ, সুবিধাভোগী জনগোষ্ঠী, স্থানীয় প্রশাসন ও প্রভাবশালী সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তপূর্বক শাস্তির ব্যবস্থা করা এবং অবৈধভাবে গাছ বিক্রির পরিকল্পনা ও বৃক্ষনিধনে জড়িত বন বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট সিন্ডিকেটের সদস্যদের বিরুদ্ধে জেলা প্রশাসককে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চার দফা দাবি জানানো হয়।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাইকুনুর’ আঙুরে স্বপ্ন বুনছেন মুন্না

1

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’,

2

জীববৈচিত্র্য ধ্বংস ও দূষণ মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্ব

3

নতুন তিন দেশে এনআডি চালু করতে চায় ইসি

4

এলপিজির দাম বাড়ল ৭০ টাকা

5

কিশোরগঞ্জে সংকটে সারের দাম বাড়তি

6

রেজাউল ইসলাম সাইক্লিং ফেডারেশনের সহ সভাপতি

7

পাথরঘাটায় বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

8

লাম্পি স্কিন ডিজিজ নিয়ন্ত্রণে সার্ক দেশগুলোর প্রশিক্ষণ শুরু

9

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই: সংস্কৃতিম

10

নরসিংদীতে ৬৮ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট রিং জাল জব্দ

11

লেবু চাষে আমজাদের বাজিমাত

12

বন্যায় মৃত্যু ৫১ জনের

13

বালু উত্তোলন ঠেকাতে মিরসরাইয়ে ৯ শ্যালো মেশিন ধ্বংস

14

ভাসমান নৌকা হাটে পাট কেনা বেচা জমজমাট

15

দেশের জমি চাষ করছে ভারতের লোকজন

16

কাজিপুরে হারিয়ে যাচ্ছে দেশী মাছ

17

ফসলি জমিতে ইটভাটা বন্ধ করলো প্রশাসন

18

কৃষি ও ক্ষুদ্র ঋণ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের আরও ছাড়

19

বৈজ্ঞানিকভাবে মাছ চাষ খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা সৃষ্টি

20