কৃষি সময়
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাষির ফলন্ত পেঁপে গাছ কেটে সাবাড়

কৃষি সময় ডেস্কঃ 
যশোরের ঝিকরগাছায় এক বর্গাচাষীর খেতের ফলন্ত ১৮৬টি পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার উপজেলার বেনেয়ালী মাঠে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, উপজেলার ফতেপুর খালাসিপাড়া গ্রামের নিজামউদ্দীন পাটোয়ারী বেনেয়ালী মাঠে ১৫ কাঠা জমি বর্গা নিয়ে দেড় লাখ টাকা খরচে পেঁপে চাষ করেছিলেন। ছয়-সাত মাস আগে লাগানো গাছগুলোতে ব্যাপক ফলন হয়েছিল। সপ্তাহ খানেক পরে পেঁপে বিক্রি করার কথা ছিল তার। কিন্তু মঙ্গলবার সকালে ক্ষেতে গিয়ে দেখেন ফলন্ত গাছগুলো কেটে ফেলা হয়েছে।

কৃষক নিজামউদ্দীন পাটোয়ারী বলেন, জমি বর্গা নিয়ে দেড় লাখ টাকা চাষে খরচসহ তিন লাখ টাকা ক্ষতি হয়েছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, কারা কী কারণে গাছগুলো কেটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বাগানমালিকের সঙ্গে পূর্ব কোনো শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

1

সাতক্ষীরায় জব্দকৃত ঝিনুক সুন্দরবনের নদীতে অবমুক্ত

2

জায়গা সংকটে ধান-চাল সংগ্রহে ধীরগতি

3

পুকুরে বিষ দিয়ে ৯০ মন মাছ নিধন

4

দুধ উৎপাদন কমায় ক্ষতির মুখে খামারিরা

5

চড়ুইয়ের বাড়ি মহম্মদপুর

6

রঙিন মাছ চাষে পাল্টে গেল রাহাতের জীবন

7

পাহাড়ে জুমের ধানকাটা শুরু

8

সৌর সেচে অনাবাদি জমিতে আউশ আবাদ

9

সুন্দরবনে অর্থ সংকটে বন্ধ হচ্ছে নানা প্রকল্প

10

৯ জেলায় ঝড়ের আভাস

11

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন খাতে বরাদ্ধ ২,২৪০ কোটি টাকা

12

সাঁওতাল নারীদের মাশরুম প্রক্রিয়াজাতে আয়ের পথ করে দিচ্ছে হাবি

13

সুন্দরবনে শালপাতা মাছসহ ৬ জেলে আটক

14

সৌরশক্তিতে বদলে যাচ্ছে কৃষি

15

জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে-তথ্

16

সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনার জাত বিষয়ে নির্দেশনা

17

শেকৃবির ‘আলোকিত মানুষ’ এর নেতৃত্বে সাইদ-শাহাদাত

18

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

19

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের প্রথম সভা

20