কৃষি সময়
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাটের আলু চাষীরা ব্যাপক ক্ষতির মুখে

জয়পুরহাট সংবাদদাতাঃ 
জয়পুরহাটের আলু চাষীরা এবার সর্বশান্ত হবার পথে। বাজারে দাম না থাকায় তাদের হিমাগারের ভাড়া পরিশোধ করায় দায় হয়ে পড়েছে। এরসাথে যোগ হয়েছে বাড়তি উৎপাদন খরচ। সবমিলিয়ে তারা এবার চরম ক্ষতির সন্মুখিন।  

জয়পুরহাটে এ বছর আলু উৎপাদন থেকে শুরু করে হিমাগারে সংরক্ষণ পর্যন্ত সব মিলে প্রতি বস্তা আলুতে খরচ হয়েছে ১০০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। বাজারে বর্তমানে হিমাগারের আলু বিক্রি হচ্ছে ৯২০ থেকে ১০০০ হাজার টাকা পর্যন্ত। এতে করে প্রতি বস্তা আলুতে কৃষকদের লোকসান গুনতে হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত।

এখানেই শেষ নয়। এবার কৃষকরা বাড়তি দামে সার,বীজ,কিটনাশক,শ্রমিক দিয়ে আলু উৎপাদন করেছে। জমি থেকে আলু তোলার পর থেকেই বাজার দরের সাথে তারা ক্ষতিগ্রস্থ। এর মাঝে চড়ামূল্যে হিমাগারের রাখার পর এখনকার দরে আলু বিক্রি করতে গিয়ে তারা ২য় দফা লসের শিকার হচ্ছেন। এতে কৃষকরা সর্বশান্ত হবার পথে। অনেক কৃষক এ চাষাবাদ করে দেনার দায়ে আবদ্ধ হয়ে পড়েছেন। অনেকেই কিভাবে এই দেনা পরিশোধ পরিশোধ করবেন তা নিয়ে চরম হতাশায় দিন পার করছেন। 

পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামের আলুচাষি মিজানুর রহমান জানান, এ বছর প্রতি বিঘা জমিতে আলুর বীজ, সার, কীটনাশক, শ্রমিক ও সেচ দেওয়াসহ সব মিলিয়ে কৃষকের খরচ হয়েছে ৩৫ থেকে ৪০ হাজার টাকা। আর প্রতি বিঘা জমিতে আলু উত্তোলনের সময় বিক্রি হয়েছে ২৫ থেকে ৩০ হাজার টাকায়। এতে করে ভরা মৌসুমেই আলুতে লোকসান হয়েছে কৃষকের ১০ থেকে ১৫ হাজার টাকা।

অনেক মৌসুমী আলু ব্যবসায়ী লাভের আশায় জমি থেকে আলু তোলার সময় কিনে হিমাগারে সংরক্ষণ করেছিলেন। তারাও বড় অংকের টাকা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। 

জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কে এম সাদিকুল ইসলাম বলেন, জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন ফসলের মাঠে এ বছর প্রায় ৪৩ হাজার হেক্টরের বেশি জমিতে আলুর চাষাবাদ হয়েছে। লোকসানের হাত থেকে বাঁচতে সরকারিভাবে বিদেশে আলু রপ্তানির পাশাপাশি আলুর বহুমাত্রিক ব্যবহার প্রয়োজন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল বীজ থেকে খনিজসমৃদ্ধ খাদ্য উপাদান প্রযুক্তি উদ্ভাবন

1

৩৭শ’ কুমির নিয়ে বিপাকে ভালুকার খামার

2

পানিপ্রবাহ আটকে ভেশালে জালে মাছের বংশ ধ্বংস

3

ধানের ‘ক্লোনিং’ প্রযুক্তিতে অভূতপূর্ব সাফল্য, বীজ কোম্পানির

4

১১৫ পরিবারকে গবাদি পশু বিতরণ

5

অস্তিত্ব সংকটে বাঁশশিল্পের ঐতিহ্য

6

যশোরের জাপানি পার্সিমনের সাফল্য

7

কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন র‌্যালি ও পুরস্কার বিতরণ

8

খামারবাড়ির প্রভাবশালী বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের নেতারা এখন

9

নরসিংদীর কাকরোল চাহিদা মেটাচ্ছে সারা দেশে

10

কৃষি যান্ত্রিকীকরণ বন্ধই কী সমাধান!

11

হতদরিদ্রদের মাঝে গাভী বিতরণ

12

১৮ ফুট অজগর উদ্ধার করে লাউয়াছড়ায় অবমুক্ত

13

পানি বাড়লেই বন্যা, কমলেই ভাঙন: আতঙ্কে কাজিপুরে লাখো মানুষ

14

লোডশেডিংয়ে পচে যাচ্ছে আল,চাউল উৎপাদনে ধ্বস

15

বেড়ার শুশুক অভয়ারণ্য বিলুপ্তির পথে

16

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন ডলার

17

নওগাঁয় আড়তে বেড়েছে কাঁচা মরিচের দাম

18

৯৮ প্রজাতির বৃক্ষ সংরক্ষণের উদ্যোগ

19

কেআইবি ভবিষ্যতে সকল কৃষিবিদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে

20