কৃষি সময়
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

কৃষকেরা পাচ্ছেন ‘মাটির স্বাস্থ্য সুরক্ষা কার্ড’

কুড়িগ্রাম সংবাদদাতাঃ 
কুড়িগ্রামে এই প্রথম কৃষকদের মাঝে “মাটির স্বাস্থ্য সুরক্ষা কার্ড” বিতরণ শুরু হয়েছে। কৃষকদের সার সংগ্রহ পদ্ধতি সুশৃঙ্খল করতে এবং জমির সঠিক পুষ্টি ব্যবস্থাপনা নিশ্চিতের লক্ষ্যে এই কার্ড দেয়া হচ্ছে। কৃষকের সঠিক পরিচয় নিশ্চিতকরণ ও সার সংগ্রহের সার্বিক তথ্য সংরক্ষণ করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ বিশেষ উদ্যোগের নিয়েছে। এর ফলে জমিতে অযাচিত সার ব্যবহার কমে আসবে। এতে চাষীরা কম খরচে ফসল উৎপাদন করে লাভবান হবেন। 

২০ সেপ্টেম্বর থেকে এ জেলার ৯ উপজেলার মধ্যে পরীক্ষামূলকভাবে শুধু চিলমারী উপজেলায় এ কার্ড বিতরণ শুরু হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি আমন মৌসুমে ১ লাখ ২৪ হাজার হেক্টর জমিতে আমন রোপণ করা হয়েছে। এদিকে নয় উপজেলায় নিবন্ধিত কৃষকের সংখ্যা ৫ লাখ ৮৪ হাজার ৬২০ জন। গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে জেলার জন্য মোট ১২ হাজার ৪৮৩ টন ইউরিয়া বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই বরাদ্দ রয়েছে ৪ হাজার ৬৪৪ টন।

কৃষি বিভাগ জানিয়েছে, আগামী অক্টোবর থেকে এ কার্ডের মাধ্যমে সার বিতরণের তথ্য লিপিবদ্ধ করা হবে। পর্যায়ক্রমে জেলার সব উপজেলার কৃষকদের হাতে কার্ড পৌঁছে দেওয়া হবে। এ কর্মসূচি বিষয়ে কৃষকরা বলছেন, কার্ড সংগ্রহ করতে কৃষি অফিসে যেতে সময় ও যাতায়াত ব্যয় বেড়েছে। আমন মৌসুমে জমিতে জরুরি ভিত্তিতে ইউরিয়া সারের প্রয়োজন হলেও অনেক ডিলার পয়েন্টে সার মিলছে না।

চর পাত্রখাতা এলাকার কৃষক বদিউজ্জামান বলেন, এই প্রথম সারের জন্য কার্ড নিতে হইছে। কার্ড আনতেও প্রায় ৩০ টাকা খরচ হইছে। কার্ড নিয়েও যদি সময়মতো সার পাইতাম, তাহলে উপকার হইত।

চিলমারী উপজেলার কৃষক মাজেদুল ইসলাম বলেন, কার্ড তো পাইছি, কিন্তু সার পাইতেছি না। ডিলারের কাছে গেলে বলে সার আসে নাই। সার না পাইলে কার্ড দিয়ে কী করবো।

চিলমারী উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, উপজেলায় প্রায় ৩২ হাজার কৃষক রয়েছেন। এর মধ্যে সাড়ে চার হাজার কৃষকের হাতে ইতোমধ্যে কার্ড তুলে দেওয়া হয়েছে। কার্ডে কৃষক কোন সার, কখন এবং কী পরিমাণ নিয়েছেন, সেসব তথ্য সংরক্ষণ করা হবে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক তানভীর হাসান বলেন, চিলমারী উপজেলা থেকে কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলার সব উপজেলায় এই কার্ড বিতরণ করা হবে। অক্টোবর থেকে কার্ডের তথ্যভিত্তিক কার্যক্রম পুরোপুরি চালু হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটায় এক ট্রলারে ৪৬ মণ ইলিশ, বিক্রি সাড়ে ৪৮ লাখ টাকা

1

ব্ল্যাক সুগারকেইন সম্ভাবনার দুয়ার খুলছে

2

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’

3

ঈদের ছুটি শেষে নির্ধারিত সময়ে অফিসে ফিরতে কৃষি মন্ত্রণালয়ের

4

নলডাঙ্গায় আমনে রোপণে ব্যস্ত কৃষক

5

নওগাঁয় আম বাগানে আনারস চাষাবাদ

6

ডোমারে স্লুইসগেট ধসে বিপাকে কৃষকেরা

7

ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

8

রংপুরে বায়োগ্যাসে লাভবান উদ্যোক্তারা

9

কালো ধান চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা

10

৩৮ কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার ৪

11

মাশরুম চাষে মানিকের মাসে আয় লাখ টাকা

12

জলাবদ্ধতায় ২শ বিঘা জমিতে চাষাবাদ বন্ধ

13

লক্ষাধিক টাকার গাছ কাটার অভিযোগ

14

কুমড়া বড়িতে ভাগ্য বদলাচ্ছেন নারীরা

15

নকল সার-কীটনাশক ব্যবসায়ীর কারাদণ্ড

16

মালচিং করলা চাষে ইমরানের সাফল্য

17

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

18

কাজিপুরে নদী ভাঙনে জমি বসত ভিটা বিলিন

19

চুইঝাল চাষে আগ্রহ বাড়ছে চাষিদের

20