কৃষি সময়
প্রকাশ : Jul 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

তরমুজ চাষে কৃষকের সাফল্য

যশোর প্রতিনিধিঃ সুগার কিং জাতের গ্রীষ্মকালীন তরমুজ চাষাবাদে সফলতা পেয়েছেন শাহীন হোসেন নামে এক কৃষক। তার বাড়ী যশোর জেলার শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামে। ইতোমধ্যে তার জমির মাচায় ধরেছে অসংখ্যা তরমুজ। আশা করছেন তিনি এ চাষাবাদের মাধ্যমে মোটা অংকের টাকা আয় করবেন। 

স্থানীয় কৃষি অফিসের সহায়তায় টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত  মাঠ প্রদর্শনীর আওতায় তিনি এ তার ২০ শতক জমিতে চাষাবাদ করেছেন। 

শাহীনের তরমুজ খেতে গিয়ে দেখা যায়, সবুজ লতায় ভরা ক্ষেতে ঝুলছে বড় বড় তরমুজ। ফলের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক শাহীন হোসেন। উপজেলার প্রথম গ্রীষ্মকালীন সুগার কিং তরমুজের ক্ষেত দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় কৃষক ও আগ্রহী দর্শনার্থীরা।
তরমুজ চাষী শাহীন হোসেন বলেন, ‘কৃষি অফিসের পরামর্শে আমি সুগার কিং তরমুজের চাষ করেছি। গাছের বৃদ্ধি ও ফলন ভালো হয়েছে। বাজারজাতও ভালো হবে বলে আশা করছি। এতে লাভবান হলে আগামীতে আরও বেশি জমিতে তরমুজ চাষ করব।’

একই এলাকার আফজাল শেখ নামে আরেক কৃষক বলেন, এই প্রথম ‘আমাদের এলাকায় এত সুন্দর তরমুজের ফলন দেখে খুব ভালো লাগছে। বাজারে দাম ভালো এবং ফলনও বেশি হওয়ায় আশা করছি কৃষক শাহীন হোসেন অনেক লাভবান হবেন।’ আগামীতে আমরা এ চাষাবাদ করবো। 

উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে লাভজনক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে উচ্চমূল্যের ফল চাষের বিকল্প নেই। শার্শায় প্রথমবারের মতো সুগার কিং জাতের তরমুজ চাষ কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।’ নিরাপদ ও উচ্চমূল্যের ফল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতে মাঠপর্যায়ে উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে কাজ করা হচ্ছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভবদহে জলাবদ্ধতা নিরসনের দাবিতে কালেক্টরেট চত্বরে অবস্থান

1

সারা দেশে ৬ মাসে ২ কোটির বেশি গাছ রোপণ করেছে সরকার

2

শস্য ভান্ডারে যুক্ত হলো দু’টি হাইব্রিডসহ ছয় নতুন ধানের জাত

3

বিজিবির নদীতে মাছের পোনা অবমুক্ত

4

সুনামগঞ্জে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ

5

রাবির বৃত্তি তহবিলে ভূমিমন্ত্রীর ১০ লাখ টাকার অনুদান

6

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

7

নতুন তিন দেশে এনআডি চালু করতে চায় ইসি

8

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

9

আগাম শিম চাষে লাভবান হচ্ছেন চাষিরা

10

কুড়িগ্রামে বন্যায় ৩১৪ কোটির ফসলের ক্ষতি

11

কাঁঠাল বীজ থেকে খনিজসমৃদ্ধ খাদ্য উপাদান প্রযুক্তি উদ্ভাবন

12

পদ্মা পাড়ে ইলিশের হাট !

13

ঈশ্বরদীতে ল্যাম্পি স্কিনে গরু মরার হিড়িক

14

রাজশাহীতে প্লাস্টিক বর্জ্যে জলাবদ্ধতা

15

কাজিপুরে কাঁঠালের বাম্পার ফলন

16

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

17

কেঁচো সারে ভাগ্য বদল

18

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভমূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার

19

আমদানিনির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রী

20