কৃষি সময়
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

উত্তরাঞ্চলে সবজি চাষাবাদে ব্যস্ত কৃষকরা

রংপুর সংবাদদাতাঃ 
উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা উপজেলায় এখন শীতকালিন আগাম সবিজ চাষাবাদে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। প্রতি বছর তারা এ চাষাবাদের মাধ্যমে মোটা অংকের টাকা আয় করে থাকেন। এখনকার উৎপাদিত সবজি সারা দেশের চাহিদা মিটিয়ে থাকে।

উত্তরের বেশিরভাগ কৃষি জমিতে মূলা, ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, টমেটো, লালশাকসহ শীতকালীন বিভিন্ন সবজির চাষ শুরু হয়েছে। ক্ষেত পরিচর্যা, রোগবালাই দমন ও অধিক ফলনের আশায় দিনরাত কঠোর পরিশ্রম করছেন এ অঞ্চলের কৃষক-কৃষাণীরা।

ইতোমধ্যে বাজারেও আসতে শুরু করেছে কিছু আগাম শীতকালীন সবজি। পাওয়া যাচ্ছে শিম ও বাঁধাকপি। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বেশি লাভ ও বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তারা।

উত্তরের আট জেলাÑ রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে চলতি মৌসুমে ৩৩ হাজার ৯০০ হেক্টর জমিতে প্রায় ৩ লাখ ১৪ হাজার টন আগাম শীতকালীন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উত্তরের জেলাগুলোতে ব্যাপকভাবে শীতকালীন সবজির চাষ হয়ে থাকে। বিশেষ করে রংপুর অঞ্চল দেশের অন্যতম সবজি ভাণ্ডার হিসেবে পরিচিত।

উত্তরে এখনো শীত না নামলেও মাঠে-মাঠে শুরু হয়েছে শীতকালীন সবজির চাষ। কেউ ব্যস্ত নতুন চারা রোপণে, কেউ ক্ষেত পরিচর্যায়। বাণিজ্যিকভাবেও ব্যাপক পরিসরে চাষ হচ্ছে এসব সবজি। ইতোমধ্যে সবুজে সবুজে ভরে উঠতে শুরু করেছে বিস্তীর্ণ মাঠ। সারি সারি বিভিন্ন জাতের শাক-সবজিতে শোভা পাচ্ছে উত্তরের কৃষিজমি।

রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর এলাকার কৃষক জাহিদুল ইসলাম জানান, প্রতিবছরের মতো এবারও তিনি আগাম শীতকালীন সবজি চাষ করেছেন। জমিতে বাঁধাকপি ও ধনেপাতা লাগিয়েছেন তিনি। গত বছরের তুলনায় এবার ফলনও ভালো হয়েছে।   ইতোমধ্যে প্রতি মণ বাঁধাকপি ২ হাজার টাকা দরে বিক্রি করেছেন। এ ছাড়া প্রায় ১০ হাজার টাকার ধনেপাতা বিক্রি করেছেন। উৎপাদন খরচের তুলনায় ভালো দাম পেয়ে খুশি তিনি।

একই এলাকার আরেক কৃষক আয়নাল মিয়া জানান, তিনি স্বল্প সময়ে বাঁধাকপি, শিম, মূলা, লালশাক ও ধনেপাতার আবাদ করেছেন।
রংপুর বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. সিরাজুল ইসলাম জানান, কৃষকদের সবজি চাষে উন্নত প্রযুক্তির ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেই সঙ্গে মাঠপর্যায়ে কৃষি বিভাগের কর্মকর্তাদের নিয়মিত তদারকিতে আধুনিক পদ্ধতির ব্যবহার বেড়েছে। এর ফলে উৎপাদন বাড়ার পাশাপাশি কৃষকদের মুনাফা বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

1

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

2

হাঁস পালনে হামিদের ভাগ্য বদল

3

‘নবীর ন্যায়পরায়ণতা ও ন্যায়বিচারের আলোকে দেশ পরিচালনার সর্

4

বেগুন চাষে লাভের মুখ দেখছেন চাষীরা

5

৬ হাজার কোটি টাকার রেনু-পোনা যাচ্ছে সারা দেশে

6

পাহাড়ে বন উজাড় করে কচুরমুখী চাষ

7

জেলে কার্ডের সুবিধা নিচ্ছেন ভিন্ন পেশার মানুষ

8

রাজশাহীতে প্লাস্টিক বর্জ্যে জলাবদ্ধতা

9

বিশ্ববাজারে বড়লেখার উদ

10

১৯ অঞ্চলে ঝড় বজ্রবৃষ্টির সম্ভাবনা

11

চরাঞ্চলে ৫০০০ তালবীজ বিতরণ

12

পাকিস্তানে আনারস রপ্তানির অনুমোদন

13

লোশেডিংয়ে বিপাকে দেশের পোলট্রি খামারীরা

14

বরিশাল প্রাণিসম্পদ দপ্তরের প্রকল্পে লুটপাট

15

১৪ বছরে চিংড়ি রফতানি কমেছে ৬২ ভাগ

16

মিয়ানমারে পাচারের সময় সার ও সিমেন্ট সহ আটক ৬

17

৮ থেকে ২৯ অক্টোবর ইলিশ আহরণ নিষিদ্ধ

18

বিষাক্ত ট্যাবলেটে মারা হচ্ছে নদীর মাছ

19

খেজুরের বিচি থেকে কফি তৈরি

20