কৃষি সময়
প্রকাশ : Aug 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী

বাসসঃ 
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী ৫ বছরে সারাদেশে অন্তত ২৫ কোটি গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য কারণে কিছু গাছ নষ্ট হলেও তা প্রতিস্থাপন করে মোট ৩০ থেকে ৩২ কোটি বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, এমপি।

মঙ্গলবার সকালে কেরানীগঞ্জ উপজেলার আটি এলাকার নয়াবাজার ডিগ্রি কলেজে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বৃক্ষরোপণে সাজাব দেশ, সবার আগে বাংলাদেশ’-এই শ্লোগানে সামনে রেখে আমরা কাজ করছি। সারাদেশের কোথায় কতগুলো গাছ লাগানো হচ্ছে এবং সেগুলোর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ হচ্ছে কি না, তা আমাদের মন্ত্রণালয় থেকে সরাসরি তদারকি করা হচ্ছে।

জলবায়ু পরিবর্তনের ফলে দেশের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। তাপমাত্রা কমানো এবং স্বাভাবিক বৃষ্টিপাত বজায় রাখতে পারিবারিকভাবে বৃক্ষরোপণ বাড়ানো জরুরি। 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ্ব আমান উল্লাহ আমান। 

রোটারি ক্লাব অব গুলশান অ্যাভিনিউ ও বাংলাদেশ রোটারি ইন্টারন্যাশনালের সভাপতি ড. লুবনা শারমিন পিএইচএফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক, নয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. শামীম হাসান, যুগ্ম সম্পাদক মনির হোসেন সহ স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থীরা। 

অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ করেন অতিথিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শামুকখোলের বাসা ডিম ভাঙায় মামলা দেবে বন বিভাগ

1

২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত

2

৮ পণ্য বাজার থেকে প্রত্যহারের নির্দেশ

3

চট্টগ্রামে আমদানি ফলে ভরপুর

4

রাবিতে চালু হচ্ছে জাপানি ভাষা কোর্স

5

পর্যটন শহরের প্রবেশদ্বারে ময়লার ভাগাড়

6

শ্রীলঙ্কার পেরাদেনিয়া বিশ্ববিদ্যালয়ে সার্ক এগ্রিকালচার সেন্ট

7

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

8

আলো ছড়াচ্ছে যমুনাপাড়ের সোলার পার্ক

9

নেপালি কলা চাষে আসিফের ভাগ্যবদল

10

৬ হাজার কোটি টাকার রেনু-পোনা যাচ্ছে সারা দেশে

11

জেলি মেশানো চিংড়ি জব্দ ব্যবসায়ীকে জরিমানা

12

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

13

সুন্দরবনে অর্থ সংকটে বন্ধ হচ্ছে নানা প্রকল্প

14

পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

15

গাছ লাগিয়ে বাংলাদেশি সংস্থার আর্ন্তজাতিক স্বীকৃতি

16

জি-৯ কলা চাষে কৃষিতে নতুন সম্ভাবনা

17

পেঁপে চাষে কোটি টাকার ব্যবসা সুমনের

18

জেলি মিশ্রিত চিংড়ি বিক্রি ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

19

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলে

20