কৃষি সময়
প্রকাশ : Sep 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

সার ছোলা ও রাইস ব্র্যান তেল কিনবে সরকার

কৃষি সময় ডেস্কঃ 
কৃষি উৎপাদন জোরদার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন ধরনের সার, ছোলা ও রাইস ব্র্যান তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৩৮ কোটি টাকা। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪৩তম সভায় এসব প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

সভায় কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের অধীন তিনটি পৃথক সার কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মধ্যে বেলারুশ থেকে বেসরকারি পর্যায়ে মেসার্স সুফলা ট্রেডিং করপোরেশনের মাধ্যমে ৩০ হাজার টন এমওপি সার আমদানিতে ব্যয় হবে ১ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ডলার। প্রতি টনের দাম পড়বে ৩৯৮ দশমিক ৯৭ ডলার।

এছাড়া সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ২০২৬-২৭ অর্থবছরের চতুর্থ লটে ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনায় ব্যয় হবে ১৯৩ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকা। প্রতি টনের দাম পড়বে ৩৯১ দশমিক ৬৬ ডলার।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার অস্ট-গ্রেইন এঙ্পোর্টস পিটিওয়াই লিমিটেডের কাছ থেকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রে নয় হাজার টন ছোলা কেনার অনুমোদন দেয়া হয়েছে। ভ্যাট-ট্যাঙ্সহ এতে ব্যয় হবে ৭৬ কোটি ২১ লাখ ১২ হাজার টাকা। প্রতি কেজির দাম পড়বে ৮৪ টাকা ৬৭ পয়সা।

এছাড়া স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে এক কোটি লিটার পরিশোধিত রাইস ব্র্যান তেল ক্রয়ের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। প্রতি লিটার ১৮১ টাকা ৫০ পয়সা দরে ২ লিটারের পেট বোতলে এই তেল কেনায় মোট ব্যয় হবে ১৮১ কোটি ৫০ লাখ টাকা। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসময়ের টমেটো চাষে তিন গুণ লাভ

1

পার্টনারসহ ডিএইর তিন প্রকল্পে নতুন পিডি

2

কৃষি খাতে স্থবিরতা

3

কৃষি সম্প্রসারণ অধিদফতরে নতুন ডিজি আব্দুর রহিম

4

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই

5

পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

6

পার্টনার প্রকল্পের গতি ফেরাতে মাসিক কর্মপরিকল্পনার নির্দেশ ন

7

অভয়নগরে খিরা-শসা যাচ্ছে সারা দেশে

8

জায়গা সংকটে ধান-চাল সংগ্রহে ধীরগতি

9

৮ লাখ টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস

10

বিলে হাঁস পালনে তরুণদের কোটি টাকার ডিম উৎপদন

11

সাতক্ষীরায় জলাবদ্ধতায় হাজার বিঘা ফসলি জমি

12

হাঁস পালনে ফজলুর মাসে আয় ৩ লাখ

13

আগাম শিমে বাড়তি লাভের আশা কৃষকদের

14

নেপালের পর্য টন নগরী পোখারার রাস্তার মোড়ে মোড়ে ফল বিক্রেতা প

15

কাজিপুরে দাম না থাকায় কমছে কাউনের চাষ

16

শেরপুরের গারো পাহাড়ের ২৫ হাজার গাছ উধাও

17

বাণিজ্যিক বেদেনা চাষে শিবলির ভাগ্য বদল

18

৭৩ হাজার গাছ লাগাবে বিজিবি

19

মাচায় ঝুলছে হলুদ-কালো তরমুজ

20