কৃষি সময়
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

আলু চাষিদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রংপুর সংবাদদাতাঃ 
রংপুরে হিমাগারের আলু সংরক্ষণের ভাড়া নির্ধারণ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আলু চাষি ও ব্যবসায়ীররা। এ জন্য তারা আগামী ১৬ আগস্ট পর্যন্ত সময় বেধে দিয়েছে।

বুধবার রংপুর জেলা আলু চাষি ও ব্যবসায়ী সমিতির সদস্যরা কৃষি বিপণন বিভাগীয় কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে তারা কৃষি বিপণন বিভাগের উপপরিচালক কাছে স্মারকলিপি প্রদান করেন। 

বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে রংপুরের বিভিন্ন উপজেলা থেকে আসা আলু চাষি, ব্যবসায়ী ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

চাষী ও ব্যবসায়ীরা স্মারকলিপিতে উল্লেখ করেন, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক হিমাগারের যৌক্তিক ভাড়া নির্ধারণে গঠিত সুপারিশ কমিটি গত ১৫ জুলাই সুপারিশে স্বাক্ষর করে। ২০ জুলাই তা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়। ২০২৬ সালে মৌসুমের এক তৃতীয়াংশ সময় পার হয়ে যাওয়ায় সিদ্ধান্ত বাস্তবায়ন করা অতীব জরুরি। 

আলু চাষি ও ব্যবসায়ীরা জানান, সুপারিশ কমিটি রংপুরের ৬টি হিমাগার সরেজমিনে পরিদর্শন করে সংরক্ষণ ব্যয় যাচাই করেছে। এতে প্রতি কেজি আলু সংরক্ষণে সর্বোচ্চ ৩ টাকা ৯৭ পয়সা থেকে সর্বনিম্ন ২ টাকা ৯৮ পয়সা খরচ দেখানো হয়েছে।

তাদের দাবি, হিমাগার মালিকরা জমির মূল্য, স্থাপনা ব্যয়, ব্যাংক ঋণ ও সুদের হিসাব অন্তর্ভুক্ত করার জন্য সময় চেয়েছিলেন। এ কারণে তারা সুপারিশ কমিটির সভার রেজুলেশনে স্বাক্ষর করেননি। তবে তাদের স্বাক্ষর ছাড়াই সুপারিশ পাঠানো হয়েছে। ফলে এখন পর্যন্ত হিমাগার ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত ঝুলে আছে।

আলু চাষি ও ব্যবসায়ীরা আরও বলেন, ১৬ আগস্টের মধ্যে রংপুর জেলার হিমাগার ভাড়া নির্ধারণ না হলে কঠোর আন্দোলন করা হবে। পাশাপাশি কেজিপ্রতি ৫ টাকা ভাড়া দিয়ে হিমাগারে রাখা সব আলু বের করে নেওয়া হবে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে এর দায় কৃষি বিপণন অধিদপ্তরকে নিতে হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোকোপিট প্লাস্টিক ট্রেতে সবজি চাষ

1

জবিতেও শিবিরের ভূমিধ্বস জয়

2

মিরপুর চিড়িয়াখানা খাঁচা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরল

3

সালথায় পাটকল স্থাপনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ

4

দুই লজ্জাবতী বানর উদ্ধার

5

পাবনায় আধুনিক সংরক্ষণাগারেও পঁচে যাচ্ছে পেঁয়াজ

6

মধ্যনগর সীমান্তে নৌকাসহ ২৮ গরু জব্দ

7

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু

8

কংক্রিটের নগরে সবুজের কারিগর রকিবুল আমিনের গল্প

9

ওল চাষে রূপকের ভাগ্য পাল্টেছে

10

রাজশাহীতে প্লাস্টিক বর্জ্যে জলাবদ্ধতা

11

ঈশ্বরদীতে ল্যাম্পি স্কিনে গরু মরার হিড়িক

12

৪১০টি পেঁপে গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

13

শ্রীমঙ্গলে ময়লার ভাগাড় পরিদর্শনে প্রতিমন্ত্রী

14

পর্যটন শহরের প্রবেশদ্বারে ময়লার ভাগাড়

15

আলু চাষিদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

16

অসহায় নারীদের মাঝে ৮৪টি বকনা গরু বিতরণ

17

বাধ্যতামূলক অবসরে সচিব মিয়ান কৃষিতে রেখে গেছেন নিজস্ব বলয়

18

সার পাচারের অভিযোগে ডিলারকে জরিমানা

19

পদ্মায় বৈদ্যুতিক শক নিয়ে মাছ নিধন

20