কৃষি সময়
প্রকাশ : Sep 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাখিদের বহুতল বাড়ি

জয়পুরহাট সংবাদদাতাঃ 
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কানাইপুকুর পাখি কলোনিতে এখন গাছের শাখা-প্রশাখা, কাণ্ড ও পাতার ফাঁকে ফাঁকে হাজারো পাখির বসতি। একেকটি গাছ যেন একেকটি বহুতল নীড়Ñউপর থেকে নিচ পর্যন্ত শুধু পাখি আর পাখি। তাদের আনাগোনা, ডাকাডাকি ও ডানা ঝাপটানোর শব্দে নিস্তব্ধ প্রকৃতিও পেয়েছে প্রাণের স্পন্দন।

এই পাখি কলোনি দূর থেকে দেখলে মনে হয়, সবুজ গাছগুলোতে কোনো পাতা নেইÑচারপাশে যেন ফুটে আছে অসংখ্য পাখি। কোনো ডালে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কোথাও দল বেঁধে বসে আছে বাসার ওপর। কেউ ডানা মেলছে, কেউ খাবার নিয়ে ফিরছে নীড়ে, আবার কেউবা নির্বিকার দাঁড়িয়ে দেখছে চারপাশ। প্রকৃতি যেন এখানে নিজের হাতে সাজিয়েছে পাখিদের জন্য এক বিশাল সংসার। দুর থেকেই শোনা যায় এখানকার পাখিদেও কিচির মিচির ডাক। 

এই দৃশ্য দেখতে দূরদূরান্ত থেকে আসছেন প্রকৃতিপ্রেমী ও দর্শনার্থীরা। মোবাইল ফোনের ক্যামেরায় বন্দি করছেন পাখিদের বিচিত্র মুহূর্ত। তবে ছবি তোলার চেয়েও বড় হয়ে উঠছে প্রকৃতির এই আয়োজনকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা।

কলোনিতে পাখি দেখতে আসা দর্শনার্থী ফাহমিদা রোশনি বলেন, গাছের প্রতিটি ডালে যেন আলাদা গল্প। কোথাও পাখির সংসার, কোথাও তাদের বিশ্রাম, আবার কোথাও উড়ে যাওয়ার প্রস্তুতি। এমন দৃশ্য শুধু চোখে দেখার নয়, অনুভব করার বিষয়। জায়গাটি সংরক্ষণ করা গেলে এটি আরও পরিচিতি পাবে।

দর্শনার্থী ইমামা নুর বলেন, এখানে ঢোকার পর মনে হয় পরিচিত কোনো জগতের বাইরে চলে এসেছি। চারপাশের সবুজের মধ্যে এত পাখির একসঙ্গে বসবাস সত্যিই মুগ্ধ করার মতো। পাখিদের ডাক শুনলেই মন শান্ত হয়ে যায়।

কানাইপুকুর পাখি কলোনির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, পাখিরা বছরের পর বছর ধরে এখানে এসে নীড় তৈরি করছে। এখন এই জায়গাটি তাদের একটি নিরাপদ আবাসস্থলে পরিণত হয়েছে। আমরা চাই, মানুষের অসচেতনতার কারণে যেন পাখিদের এই আশ্রয় নষ্ট না হয়। সবাই সহযোগিতা করলে কানাইপুকুরের এই পাখি কলোনি আরও সমৃদ্ধ হবে।

প্রকৃতির এই নীরব আয়োজনের সবচেয়ে বড় সৌন্দর্য হলোÑএখানে পাখিদের জন্য কোনো খাঁচা নেই, নেই কৃত্রিম সাজসজ্জা। আকাশ তাদের ছাদ, গাছ তাদের ঘর আর প্রকৃতিই তাদের অভিভাবক। তাই কানাইপুকুরের গাছগুলোতে পাখির এই অবাধ বসতি শুধু দৃষ্টিনন্দন দৃশ্যই নয়, বরং মানুষ ও প্রকৃতির সহাবস্থানের এক অনন্য উদাহরণ।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় মাল্টা চাষে সফলতা

1

পুকুরে বিষ দিয়ে ১০ মণ মাছ নিধন

2

কাজ না হওয়ায় ফেরত গেল খাল খননের ২ কোটি ৪৮ লাখ টাকা

3

বন্যায় মৃত্যু ৫১ জনের

4

আমন চাষের খরচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

5

সাতক্ষীরায় পুকুরে একসাথে মাছ-সবজি চাষ

6

আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি

7

দুম্বা পালনে রবিউলের সফলতা

8

হাওরে ধরা পড়ছে রূপালী ইলিশ

9

সৌরশক্তিতে বদলে যাচ্ছে কৃষি

10

ইউজিসিতে নতুন তিন সদস্য

11

তরমুজ চাষে জাকিরের বাজিমাত

12

দেশি মাছ চাষ করে ঘুরে দাঁড়াচ্ছে রংপুরে চাষিরা

13

মিল্ক ভিটার ৬৪৮ কোটির মেশিনারিজ কোন কাজেই আসছে না

14

তুর্কি দুম্বা পালনে হাফেজ রাকিবুলের সাফল্য

15

কপোতাক্ষের পাড়ে ময়লার ভাগাড়

16

বাগেরহাটে বাড়ছে চুইঝালের চাষ

17

১৫ টাকা কেজিতে চাল পাবে স্বল্প আয়ের ৫৫ লাখ পরিবার

18

আখের ভাল ফলনেও কৃষকের মুখে হাসি নেই

19

পতিত জমি চাষাবাদে আনতে বিএডিসির উদ্যোগ

20