কৃষি সময়
প্রকাশ : Oct 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

তরমুজ চাষে অসিতের ভাগ্য বদল

নড়াইল সংবাদদাতাঃ 
নড়াইলের কালিয়া উপজেলায় ইউটিউব দেখে তরমুজ চাষাবাদ করে ব্যাপক সফলতা পেয়েছেন অসিত বিশ্বাস নামে চাষী। ২০৮ শতক জমিতে তরমুজ চাষাবাদ করে সব খরচ বাদে এবার তিনি ৪ লাখ টাকা লাভের আশা করছেন। অসিত উপজেলার ডুটকুরা গ্রামের বাসিন্দা। 

জানা যায়, প্রায় তিন বছর আগে পাঁচ বিঘা জমি ইজারা নিয়ে অফ-সিজনে তরমুজ চাষ শুরু করেন অসিত। প্রথম বছরেই লোকসানের মুখে পড়তে হয় তাকে। এতে কিছুটা হতাশ হলেও হাল ছাড়েননি। পরে কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতা নিয়ে আবারও তরমুজ চাষে মনোযোগ দেন। ধীরে ধীরে সাফল্যও আসতে শুরু করে।

 চলতি বছর ২০৮ শতক জমিতে তরমুজ চাষ করেছেন তিনি। এখন তার জমিতে রয়েছে ‘তৃপ্তি’ ও ‘ব্ল্যাক বেবি’ জাতের তরমুজ। চাষে এখন পর্যন্ত তার খরচ হয়েছে প্রায় ৭০ হাজার টাকা। আবহাওয়া অনুকূলে থাকা ও ভালো ফলন হলে এ বছর ৩ থেকে ৪ লাখ টাকা লাভের আশা করছেন তিনি।

অসিত বিশ্বাস বলেন, অভাবের কারণে মাধ্যমিকের পর আর পড়াশোনা করতে পারিনি। পরিবারের জন্য কিছু করার ইচ্ছা সবসময় ছিল। ইউটিউব দেখে তরমুজ চাষের বিষয়ে জানতে পারি। প্রথমবার চাষ করে লোকসান হয়েছিল। পরে কৃষি অফিসের পরামর্শ নিয়ে আবার শুরু করি। এখন ভালো ফলন হলে লাভের আশা করছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে তরমুজ চাষ করতে চাই।

কালিয়া উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মিলন বিশ্বাস বলেন, অসিত অফ-সিজনে তরমুজ চাষে আগ্রহী, এমন খবর পাওয়ার পর কৃষি অফিসের পক্ষ থেকে তাকে পরামর্শ ও সহযোগিতা দেওয়া হয়। তাকে উচ্চফলনশীল ‘তৃপ্তি’ ও ‘ব্ল্যাক বেবি’ জাতের বীজ এবং প্রয়োজনীয় কৃষি পরামর্শ দেওয়া হয়েছে। সঠিক পরিচর্যা করলে সে ভালো ফলন পাবে বলে আশা করছি।

কৃ/স/জয়


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

1

মলচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

2

বিজিবির নদীতে মাছের পোনা অবমুক্ত

3

খাদ্য উৎপাদকদের ৫৩ দশমিক ৬৫ শতাংশই ক্ষুদ্র কৃষক

4

৭ টন নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ

5

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

6

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই: সংস্কৃতিম

7

২৮৮ বস্তা সার জব্দ

8

চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই: কৃষিমন্ত্রী

9

খামারবাড়ির প্রভাবশালী বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের নেতারা এখন

10

কাপাসিয়ায় দখলে দুষনে মৃত খাল

11

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১০০ কোটি টাকার ভর্তুকি

12

সীতাকুণ্ডে সাত টন ইলিশসহ ৪ বোট জব্দ

13

কুড়িগ্রামে অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

14

পলিটানেলে তরমুজ চাষে সাফল্য

15

গোলা ভরা ধান, তবুও ফিকে কৃষকের স্বপ্ন

16

বন্যাপ্রাণীর রোপওয়ে নির্মাণ

17

জলাবদ্ধতায় অনাবাদি ২শ’ একর জমি

18

কুড়িগ্রামে কেঁচো সারের ব্যবহার বাড়ছে

19

বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ

20