কৃষি সময়
প্রকাশ : Sep 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিজিবির নদীতে মাছের পোনা অবমুক্ত

কৃষি সময় ডেস্কঃ 
জেলায় ভৈরব নদে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সোমবার বিজিবি’র যশোর রিজিয়ন সদর দপ্তরের (দক্ষিণ-পশ্চিম রিজিয়ন) উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।

অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি’র যশোর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। 

তিনি এ অনুষ্ঠানের উদ্বোধন এবং ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত করেন।

অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বিজিবি বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় বিজিবি’র যশোর রিজিয়ন সদর দপ্তরের ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল শফিকুর রহমান, পরিচালক (অপারেশন) লে. কর্নেল মো. আশরাফুল হক, পরিচালক (লজিস্টিক) লে. কর্নেল কামরুজ্জামান, বিজিবির যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) উপ-অধিনায়ক মেজর নূরুদ্দিন সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 
কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ

1

নদীতে খাঁচায় রঙিন মাছ চাষাবাদ

2

কুড়িগ্রামে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ

3

পাচারের সময় ৫৩ বস্তা সার জব্দ

4

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

5

ঝিনাইদহের ড্রাগন চাষে সাঈদের ভাগ্য বদল

6

কাফকো’র থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কেনার অনুমোদন

7

ঢলের পানিতে ভেসে গেলো দুই শতাধিক কৃষকের স্বপ্ন

8

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

9

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

10

জনবল সংকটে বন্ধ প্রাণী কল্যাণ কেন্দ্র

11

বিষখালী নদীতে ভেসে উঠল মৃত ডলফিন

12

অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে জিরো টলারেন্স নিশ্চিত করতে

13

সিরাজগঞ্জে আখের বাম্পার ফলনের আশা

14

১৭ কচ্ছপ উদ্ধার আটক ১

15

‘দেশীয় বালাইনাশক শিল্পে টিকে থাকতে কাঁচামালে ৫৮ শতাংশ শুল্ক

16

সৌদি খেজুর চাষে বাণিজ্যিক সম্ভাবনা

17

পাট নিয়ে বিপাকে জয়পুরহাটের চাষীরা

18

বাগানে ঝুলছে কল্যাণভোগ আম

19

দুই-এক দিনের ভিতরে সার সমস্যার ঠিক হয়ে যাবে- কৃষিমন্ত্রী

20