কৃষি সময়
প্রকাশ : Aug 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাচারের সময় ৫৩ বস্তা সার জব্দ

কৃষি সময় ডেস্কঃ 
কক্সবাজারের টেকনাফে মায়ানমারে পাচারের সময় ৫৩ বস্তা সারসহ একটি ইঞ্জিনচালিত সাম্পান নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার রাতে নাফ নদীতে অভিযান চালিয়ে সার ও নৌকা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায় হয়নি।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীন সাবরাং বিওপিতে স্থাপিত রাডারের মাধ্যমে নাফ নদীতে একটি সন্দেহজনক নৌযানের গতিবিধি শনাক্ত করা হয়।

অভিযানকালে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ওবিএম পোস্টসংলগ্ন নাফ নদীতে তল্লাশি চালিয়ে মালিকবিহীন একটি ইঞ্জিনচালিত সাম্পান নৌকা জব্দ করা হয়। নৌকাটিতে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা ৫৩ বস্তা সার পাওয়া যায়।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, বাংলাদেশ থেকে মায়ানমারে অবৈধ পণ্য পাচার এবং মায়ানমার থেকে বাংলাদেশে মাদক ও অন্যান্য অবৈধ পণ্য প্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

জব্দ করা সার ও ইঞ্জিনচালিত সাম্পান নৌকার বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামুদ্রিক শৈবাল সুনীল অর্থনীতিতে সম্ভাবনাময় সম্পদ

1

জলাবদ্ধ পততি জমতিে ভাসমান সবজি চাষ

2

ইউটিউব দেখে ছাদে মুক্তা চাষ

3

বিজিবির নদীতে মাছের পোনা অবমুক্ত

4

ওল চাষে রূপকের ভাগ্য পাল্টেছে

5

কুড়িগ্রামে আগাম সবজিতে লাভের স্বপ্ন

6

আজও ৮ জেলায় ঝড়ের আভাস

7

হাতে খবরের কাগজ, চোখে বাঁচার স্বপ্ন নিয়ে ছুটছেন সংগ্রামী নার

8

নার্সভুক্ত ১২ প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের সংগঠন ‘নার্সসাব’র সাথ

9

কাজিমের আঙিনায় দেশি বিদেশি ফলের সমাহার

10

পান চাষে সাড়া ফেলেছে কৃষক রবিউল

11

সিরাজগঞ্জের কৃষকরা পাট ছাড়ানো ও শুকানোর কাজে ব্যস্ত

12

আগাম ফুলকপিতে পচনে দুশ্চিন্তায় কৃষক

13

সিরাজগঞ্জের যমুনার চরাঞ্চলে বারোমাসি মরিচ চাষে বাম্পার ফলনে

14

পাটবীজে শতকোটি টাকা সাশ্রয়

15

২৩ বস্তা ডিএপি সার জব্দ

16

সমুদ্রে ওভারফিশিংয়ের ঝুঁকি বেড়েছে

17

শেরপুরে ৬শ’ একর জমিতে জলাবদ্ধতা

18

মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ: মৎস্য

19

শামুকখোলের বাসা ডিম ভাঙায় মামলা দেবে বন বিভাগ

20