কৃষি সময়
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে ৫শ’ টন ইউরিয়া সার বরাদ্দ

কৃষি সময় ডেস্কঃ 
চলতি আমন মৌসুমে কৃত্রিম সংকট দূর ও কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে কুড়িগ্রাম জেলায় মাসভিত্তিক স্বাভাবিক বরাদ্দের বাইরে অতিরিক্ত আরও ৫শ’ টন ইউরিয়া সার বরাদ্দ দিয়েছে সরকার।

মঙ্গলবার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) থেকে এই সংক্রান্ত বিশেষ বরাদ্দের আদেশ জারি করা হয়েছে। চাহিদা অনুযায়ী মাঠ পর্যায়ে প্রকৃত কৃষকদের মাঝে সরাসরি এ সার বিতরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন।

কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বাসস’কে জানান, কৃষি বিভাগের সুপারিশ ও স্থানীয় কৃষকদের বাস্তব চাহিদার বিষয়টি বিবেচনা করে সেপ্টেম্বর মাসের নির্ধারিত বরাদ্দের অতিরিক্ত এই ৫শ’ টন ইউরিয়া সার পাওয়া গেছে। জেলা ও উপজেলা প্রশাসনের নিবিড় তদারকিতে বিসিআইসি ও বিএডিসি’র ডিলারদের মাধ্যমে দ্রুততম সময়ে এই সার প্রান্তিক কৃষকদের হাতে পৌঁছে দেয়া হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি বছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর-এই তিন মাসে কুড়িগ্রাম জেলায় মোট ইউরিয়া সার বরাদ্দ দেয়া হয়েছে ১২ হাজার ৪৮৩ টন। এরমধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই বরাদ্দ দেয়া হয়েছে ৪ হাজার ৬৪৪ টন, যা গত বছরের সেপ্টেম্বরের (৩,৮৯৪ টন) তুলনায় ৭৫০ টন বেশি।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ে বারির কফি চাষে নতুন স্বপ্ন

1

রাঙামাটির জাম্বুরা যাচ্ছে সারাদেশে

2

পার্টনারসহ ডিএইর তিন প্রকল্পে নতুন পিডি

3

কারন ছাড়াই কাটা হচ্ছে সাড়ে চার হাজার গাছ

4

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলে

5

সুন্দরবনে ৩ দিনের বর্জ্য অপসারণ অভিযান

6

সুন্দরবনের ৮২৭১ জেলে পাচ্ছেন খাদ্য সহায়তা

7

কেআইবি ভবিষ্যতে সকল কৃষিবিদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে

8

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

9

অসময়ে তরমুজ চাষে মিজানের সাফল্য

10

ময়মনসিংহে মৎস্য পক্ষের উদ্বোধনে যাবেন প্রধানমন্ত্রী - মৎস্য

11

রাজশাহী মিঠা পানির মাছ উৎপাদনে দেশের প্রধান অঞ্চল

12

ধানের ‘ক্লোনিং’ প্রযুক্তিতে অভূতপূর্ব সাফল্য, বীজ কোম্পানির

13

টানা পাঁচ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা

14

১০ হাজার কোটি টাকার নতুন কৃষিঋণ তহবিল

15

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

16

আনারসের পাশে চাষ হচ্ছে কাজুবাদাম

17

করাতকলে উজাড় পাহাড়ি বন

18

নতুন তিন দেশে এনআডি চালু করতে চায় ইসি

19

খাল দখলে বন্ধ ধান চাষাবাদ

20