কৃষি সময়
প্রকাশ : Aug 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরে ৬৬৯ বস্তা সার জব্দ

কৃষি সময় ডেস্কঃ 
দিনাজপুরে অভিযোগে অভিযান চালিয়ে ৬৬৯ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। সদর ও কাহারোল উপজেলায় অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার দিনাজপুর সদর উপজেলার পুলহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি হাসকিং মিলের গোডাউন থেকে ২১৭ বস্তা সার জব্দ করা হয়। অভিযানের সময় পাচারের উদ্দেশ্যে ট্রাক্টরে সার তোলার বিষয়টি দেখতে পায় প্রশাসন।

এ ঘটনায় রামসাগর এলাকার খুচরা সার ব্যবসায়ী মনোহর আলমকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, একই দিন সকালে কাহারোল উপজেলা গেট সংলগ্ন মেসার্স অরিন ট্রেডার্সে অভিযান চালিয়ে ৪৫২ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ৩০৯ বস্তা টিএসপি, ৯৬ বস্তা ইউরিয়া ও ৪৭ বস্তা এমওপি সার রয়েছে।

অভিযানে প্রতিষ্ঠানটির মালিক খাইরুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

প্রশাসন জানায়, অবৈধভাবে সার মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, কালোবাজারি ও অতিরিক্ত মুনাফার চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জব্দ করা সার কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা জানিয়েছে কাহারোল উপজেলা প্রশাসন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসি লেক পরিচ্ছন্নতায় মাঠে নামলেন প্রতিমন্ত্রী টুকু

1

ভারতের ডিমের রাজধানী

2

শ্রমিক সংকট ও বাড়তি মজুরি: তাহিরপুরে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্

3

রাজশাহীতে সবজি চাষে ব্যস্ত কৃষক

4

কুড়িগ্রামে সারের দাবীতে কৃষকদের হট্টগোল ভাঙচুর

5

সবজির চারা বিক্রিতে ভাগ্য ঘুরছে কৃষকদের

6

১৭ কচ্ছপ উদ্ধার আটক ১

7

আমদানিনির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রী

8

৩০০ উপজেলায় পুষ্টিচাল বিতরণ করার সিদ্ধান্ত

9

কৃষিপণ্যই হবে দেশের সবচেয়ে বড় রপ্তানি পণ্য-কৃষিমন্ত্রী

10

অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে জানুয়ারিতে সচেতনামূলক কর্মসূ

11

১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পেল মৎস্য পদক

12

আন্তর্জাতিক ৫০ মেলায় অংশ নেবে বাংলাদেশ

13

বিক্রয়কেন্দ্র না থাকায় সংকটে লতিরাজ কচুর সম্ভাবনা

14

২৩ বস্তা ডিএপি সার জব্দ

15

পতিত জমিতে সবজি চাষে মতিনের সফলতা

16

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’

17

৪১০টি পেঁপে গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

18

বাঁধের দুই কিলোমিটারজুড়ে সবজি চাষাবাদ

19

সিরাজগঞ্জে আউশের ভাল ফলনে কৃষকের মুখে হাসি

20