কৃষি সময়
প্রকাশ : Aug 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

কৃষি সময় ডেস্কঃ 
ভেজাল ডিএপি সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তার দোকান থেকে ৫ বস্তা ভেজাল সার জব্দ করা হয়েছে। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বান্না বাজারে বৃহস্পতিবার সকালে এ অভিযান চালানো হয়। 

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ।
অভিযানে ভেজাল সার বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় ব্যবসায়ী সানোয়ারকে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ধারা ১৭ অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা কৃষি বিভাগ জানায়, জান্না বাজারের ওই সারের দোকানে ভেজাল ডিএপি সার বিক্রি হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে দোকানে থাকা সার পরীক্ষা ও অভিযোগ যাচাইয়ের পর ভেজাল সারের সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যবসায়ীকে জরিমানা করা হয় এবং বিপুল পরিমাণ ভেজাল সার জব্দ করা হয়।

অভিযানে সাটুরিয়া কৃষি বিভাগের কর্মকর্তা,পুলিশ সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরমুজ চাষে কৃষক রফিকুলের মুখে হাসি

1

মৎস্য প্রাণীসম্পদ খাতে ৪৪৩ কোটি ক্ষতি

2

৫০ হাজার চিংড়ি পিএল জব্দ

3

সমন্বিত কৃষি খামারে স্বপ্ন বুনছেন ইখতেয়ার

4

বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন

5

চিড়িয়াখানায় খাঁচা আছে প্রাণী নেই

6

২৮ ভারতীয় গরু জব্দ

7

ভাসমান হাটে জমজমাট সবজি কেনাবেচা

8

উপদেষ্টার ক্ষমতা প্রয়োগ করছে কৃষি সম্প্রসারণ অধিদফতর!

9

নওগাঁয় আড়তে বেড়েছে কাঁচা মরিচের দাম

10

দিনাজপুরে ১০ হাজার তাল চারা রোপণ

11

ফরিদপুরে ৫শ’কোটির পেঁয়াজ বীজ উৎপাদন

12

চুয়াডাঙ্গায় চাষ হচ্ছে ১৫ ধরনের বিদেশি ফল

13

তরমুজ চাষে মিজানের বাজিমাত

14

মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ

15

ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন

16

মেঘনায় মিলল ১৬ কেজির কোরাল

17

কপোতাক্ষের পাড়ে ময়লার ভাগাড়

18

গ্রাফটিং পদ্ধতিতে টমেটোর চারা উৎপাদন

19

মিষ্টি কুমড়োর হলুদ ফুলে রঙিন শ্রাবণের হাট

20