কৃষি সময়
প্রকাশ : Aug 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

পানি বাড়লেই বন্যা, কমলেই ভাঙন: আতঙ্কে কাজিপুরে লাখো মানুষ

টি এম কামাল,কাজিপুর (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের কাজিপুর পূর্ব অঞ্চলের যমুনাপাড়ে পানি বাড়লে বন্যা, আর কমলেই নদীভাঙন-এ দুই দুর্ভোগের মধ্যেই বছরের পর বছর বসবাস করছেন হাজারো মানুষ। চলতি মৌসুমেও একই চিত্র দেখা দিয়েছে। গত এক সপ্তাহে যমুনার পানি বেড়ে বিভিন্ন চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হলেও আজ সকাল থেকে পানি কমতে শুরু করেছে। তবে পানি নামার সঙ্গে সঙ্গে নতুন করে নদীভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।

কাজিপুর উপজেলার মাইজবাড়ী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, নাটুয়ারপাড়া, শুভগাছা, তেকানী, মনসুর নগর ও চরগিরিশ ইউনিয়নের যমুনাপাড়ের বিস্তীর্ণ এলাকায় বন্যা ও ভাঙনের কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। পানিতে তলিয়ে গেছে রোপা আমনের ক্ষেত। দ্রুত পানি না নামলে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।

মাইজবাড়ী ইউনিয়নের মল্লিকপাড়া গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, বুধবার দিনভর নদীর পানি বাড়ায় তাদের বাড়িঘরে যমুনায় বিলীন হয়ে গেছে। বিকেলে গবাদিপশু নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হয়েছে। 

নতুন মাইজবাড়ী চরের আফজাল হোসেন বলেন, রোপা আমনের চারা পানিতে তলিয়ে গেছে। কয়েক দিনের মধ্যে পানি না নামলে ধানের ক্ষতি হবে। কৃষক ওমর আলী বলেন, নদীর ভাঙ্গনে আমরা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছিলাম। গত দেড় মাস ধরে যমুনার পানি বারবার বাড়ছে-কমছে। পানি কমলেই নদীভাঙন শুরু হয়। এক মাসে এ গ্রামে প্রায় ২০০টি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। এখন আমার নিজের বাড়িও ভাঙনের মুখে।

কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, চলতি বছরে এ অঞ্চলে তিন দফা বন্যায় পাঁচ শতাধিক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিপুল পরিমাণ কৃষিজমি।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, উজানে নতুন করে পাহাড়ি ঢল না এলে যমুনার পানি বাড়ার আশঙ্কা নেই। গত দেড় মাস ধরে যমুনার পানি ওঠানামা করছে। এ অঞ্চলে সাধারণত স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে পানি নেমে যায়।

কৃ/স/জয় 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

1

কাজিপুরে শত কোটি টাকার কম্বল বেচাকেনা

2

চিংড়ির ঘেরে শোল চাষে সাফল্য

3

পাহাড়ে জুমের ধানকাটা শুরু

4

আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখন সর্বোচ্চ

5

শীতের আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক

6

বন্যপ্রাণীদের বন্ধু সীতেশ আর নেই

7

সরু চাল উৎপাদনে ধস নেমেছে

8

আজ ৮ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

9

৫ হাজার তালবীজ রোপণের উদ্যোগ

10

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

11

রাজশাহী মিঠা পানির মাছ উৎপাদনে দেশের প্রধান অঞ্চল

12

ডিলারশিপ বহাল ও কমিশন দ্বিগুণ করার দাবি বিএফএ’র

13

চরের কৃষকের লড়াই ও সম্ভাবনার গল্প

14

কৃষিপণ্য রপ্তানি করা সরকারের মূল টার্গেট: কৃষিমন্ত্রী

15

মিশ্র ফল চাষে চালক মিজানের বাজিমাত

16

জমজমাট সাপাহার আম বাজার

17

ফুলবাড়ীতে মাল্টার বাম্পার ফলন

18

৫০ বছরের পুরোনো সবজি হাট

19

পদ্মা থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ

20