কৃষি সময়
প্রকাশ : Oct 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

তেজপাতা চাষে বাড়তি আয়

রংপুর সংবাদদাতাঃ 
বাড়ির আঙিনা,জমির আইল,পতিত জমি,গ্রামের সড়কের দুই ধার,সবখানেই চাষাবাদ হচ্ছে সারি সারি তেজপাতা গাছ। যা এখানাকর কৃষকদের আয়ের পথ খুলে দিয়েছে। এই চাষাবাদ ঘিরেই কৃষকদের সুদিন ফিরিয়ে দিয়েছে। একক এই চাষাবাদের কারনে রংপুরের কাউনিয়া উপজেলার বাজেমসকুর গ্রাম পরিচিতি পেয়েছে তেজপাতার গ্রাম হিসাবে।

কাউনিয়া উপজেলার বাজেমসকুর গ্রামের যেদিকেই তাকানো যায় চারদিকে এখন সারি সারি তেজপাতা গাছ। অল্প খরচ, কম পরিচর্যা এবং দীর্ঘমেয়াদি আয়ের সম্ভাবনা থাকায় গ্রামে তেজপাতা চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। এ দৃশ্য শুধু বাজেমসকুর গ্রামেই সীমাবদ্ধ নয়, টেপামধুপুরের চৈতারমোড়, রাজীবসহ আশপাশের গ্রামগুলোতেও এখন একই কর্মচাঞ্চল্য। এই চাষাবাদে তেমন কোন খরচ এবং বাড়তি পরিচর্যা নেই। একবার লাগিয়ে দীর্ঘদিন কৃষকরা এখান থেকে আয় করছেন। যা কৃষকদের অর্থনৈতিকভাবে লাভবান করছে। 

কৃষকরা জানান,প্রতিটি তেজপাতাগাছ থেকে বছরে গড়ে ২৫ থেকে ৪০ কেজি পর্যন্ত পাতা সংগ্রহ করা হয়। স্থানীয় ব্যবসায়ীরা বাগান থেকেই কাঁচা পাতা কেনেন। আবার কেউ কেউ পুরো মৌসুমের জন্য চুক্তিতে বাগান ইজারা নেন।

স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি স্কয়ার, প্রাণ, পুষ্টি, তীর ও ইস্পাহানিসহ নামী-দামি কোম্পানিগুলোও সরাসরি তেজপাতা কেনে। ফলে কৃষকদের এখন আর বাজার নিয়ে তেমন চিন্তিত হতে হয় না।

বাজেমসকুর গ্রামের কৃষক আশরাফুল ইসলাম জানান, আগে তিনি ধান, ভুট্টা ও সবজি চাষ করতেন। এখন পুরো জমিতে তেজপাতা লাগিয়েছেন। পরিশ্রম ও খরচ কম, কিন্তু লাভ অনেক বেশি। প্রথম বছরে ৩ মণ পাতা বিক্রি করেছিলেন। এখন বছরে প্রায় ১৬ মণ পাতা বিক্রি করেন।

একই গ্রামের তেজপাতাচাষি আবু সুফিয়ান জানান, তিনি ৬৬ শতক জমিতে সাড়ে তিন শ তেজপাতার গাছ লাগিয়েছিলেন। এতে খরচ হয়েছে প্রায় ৩০ হাজার টাকা। এখন পর্যন্ত আয় করেছেন অন্তত ২ লাখ টাকা। একবার গাছ লাগালে দীর্ঘদিন ধরে পাতা সংগ্রহের সুযোগ থাকে। পাশাপাশি বাজারজাতকরণেও তেমন বেগ পেতে হয় না। বিভিন্ন ক্রেতা ও প্রতিষ্ঠান বাগান থেকে তেজপাতা কিনে নিয়ে যায়।

চৈতারমোড় এলাকার তেজপাতা ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, কাউনিয়া থেকে প্রতি সপ্তাহে প্রায় ৩০০ বস্তা তেজপাতা কিনে ঢাকায় পাঠান তিনি। প্রতি কেজি তেজপাতা ১০৮ থেকে ১১২ টাকায় বিক্রি হয়। এখানকার তেজপাতার মান ভালো হওয়ায় রপ্তানিকারকেরা সৌদি আরব, দুবাই, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে তা পাঠান।

কাউনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাহউদ্দিন জানান, কম খরচে দীর্ঘমেয়াদি আয়ের সম্ভাবনা থাকায় কাউনিয়ার কৃষকদের কাছে তেজপাতা চাষ লাভজনক ফসল হয়ে উঠেছে। বর্তমানে এ অঞ্চলে ৬৫ হেক্টর জমিতে তেজপাতার আবাদ হচ্ছে। উপসহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক চাষিদের পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষি বর্জ্য থেকে তৈরি ‘বায়োচার’ হতে পারে সম্ভাবনাময় সমাধান

1

১৩ ঘোড়া জবাই ৯ জনের কারাদণ্ড

2

রাজশাহীতে সারের দাবিতে মহাসড়ক অবরোধ

3

কাফকো’র থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কেনার অনুমোদন

4

সাংবাদিকতায় আগ্রহীদের বরণ করে নিলো রাবি প্রেসক্লাব

5

ধানের ‘ক্লোনিং’ প্রযুক্তিতে অভূতপূর্ব সাফল্য, বীজ কোম্পানির

6

সাতক্ষীরায় বিলে জলাবদ্ধতায় বিপাকে কৃষকরা

7

সেন্টমার্টিনের অস্তিত্ব টিকিয়ে রাখতে সব করা হবে-পরিবেশ, বন ও

8

বেগুনের ভাইরাসের আক্রমণে দুশ্চিন্তায় কৃষক

9

বাগেরহাটে অসময়ে লাউ চাষে কৃষকদের ভাগ্য বদল

10

হর্টিকালচার সেন্টারে চারা-কলমের নতুন মূল্য নির্ধারণ

11

দেশের জমি চাষ করছে ভারতের লোকজন

12

বেশি দামে সার বিক্রির দায়ে ফেনীতে দুই ডিলারের জরিমানা

13

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্

14

কৃষিতে খেলাপি ঋণ ছাড়াল ১৮ হাজার কোটি টাকা

15

তরমুজ চাষে মিজানের বাজিমাত

16

বন্যাকবলিত পশুর সেবায় ছুটছেন ফেরদৌসী

17

বিশ্ব বাজারে রপ্তানী হচ্ছে টাঙ্গাইলের আনারস

18

অপুষ্টি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান

19

পাটের গৌরব ফিরিয়ে আনতে গবেষণা চলছে-পট প্রতিমন্ত্রী

20