কৃষি সময়
প্রকাশ : Oct 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেঘনায় জেগে উঠা চর নিয়ে দখল আতঙ্কে কৃষক

লক্ষীপুর সংবাদদাতাঃ 
লক্ষীপুরের কমলনগর উপজেলায় মেঘনা নদীর অব্যাহত ভাঙনে ভিটেমাটি, ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন হাজারও পরিবার। নদী ভাঙনে হারিয়ে যাওয়া সেই জমি আবার জেগেছে বিস্তীর্ণ চর হয়ে। যেখানে জন্মেছে সবুজ ঘাস। এখানে আবার চাষাবাদেও আশায় বুক বেধেছে চাষীরা। কিন্তু জেগে ওঠা এই নতুন চরটি নিজেদেও দখলে নিতে তৎপরতা শুরু করেছে একটি প্রভাবশালী মহল। যা নিয়ে কৃষকদেও মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। 

জানা যায়,২০০১ সাল থেকে মেঘনার ভয়াবহ ভাঙনে উপজেলার প্রায় ২০ কিলোমিটার এলাকা নদীতে বিলীন হয়ে যায়।
ধারাবাহিকভাবে ২০১৩-১৪ সালের দিকে চর কালকিনি ও সাহেবেরহাট ইউনিয়ন দুটি প্রায় পুরোপুরি মানচিত্র থেকে মুছে যায়। এ ছাড়া চর ফলকন, পাটওয়ারীরহাট ও চর লরেন্স ইউনিয়নের একটি বড় অংশ নদীতে বিলীন হয়ে যায়। এতে বাস্তুহারা হাজারো পরিবার উপজেলার বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে মানবেতর দিন কাটাচ্ছে।

নদী ভাঙনে হারানো সেই জমি আবার জাগতে শুরু করেছে।  উপজেলার দক্ষিণ জগবন্ধু সীমানায় বড় একটি অংশে নতুন চর জেগেছে। এ ছাড়া ৫ বছর পূর্বে ‘কটোরিয়া ও কাঁকড়ার চর’ এলাকায় প্রায় ৪০০ একর জমি দৃশ্যমান হয়েছে। কিন্তু নতুন চর জেগে ওঠার পর থেকেই শুরু হয়েছে দখলের মহোৎসব। তবে জেগে ওঠা চরে জবরদখল ঠেকাতে এবং নিজেদের জমি ফিরে পেতে ঐক্যবদ্ধ হয়েছেন ভুক্তভোগী কৃষকরা। তারা ‘চর জগবন্ধু, ফলকন ও পাটওয়ারীরহাট ভূমি মালিক ঐক্য পরিষদ’ গঠন করেছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রায় ৪০০ একরের কটোরিয়া ও কাঁকড়ার চরটি এককভাবে দখল করে নেয় স্থানীয় প্রভাবশালী চক্র। চার বছর ভোগদখলের পর সম্প্রতি তারা চরটি ভোলার চরফ্যাশনের এক প্রভাবশালীর কাছে ৩৪ লাখ টাকায় এক বছরের জন্য ইজারা দিয়েছে। এবার তাদের নজর পড়েছে দক্ষিণ জগবন্ধু সীমানায় জেগে ওঠা নতুন চরের ওপর। কোনো মালিকানা না থাকলেও কেবল গায়ের জোরে চক্রটি এই নতুন চর দখলের চেষ্টা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে জবরদখল রুখতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন স্থানীয় ‘ভূমি মালিক ঐক্য পরিষদ’।

পাটওয়ারীরহাট ইউনিয়নের ভূমি মালিক সমিতির নেতা জাহাঙ্গীর মেম্বার বলেন, ভাঙনের শিকার জগবন্ধু, ফলকন ও পাটওয়ারীরহাটের ক্ষতিগ্রস্তদের ঐক্যবদ্ধ করে একটি সুশৃঙ্খল পরিবেশ তৈরির চেষ্টা করছি। কিন্তু একটি গোষ্ঠী ও ফলকনের একটি প্রভাবশালী গ্রুপ ভিন্ন উদ্দেশ্যে এসব জমি জোরপূর্বক ভোগদখলের পাঁয়তারা করছে।

দক্ষিণ জগবন্ধু ভূমি মালিক সমিতির সভাপতি জহির উদ্দিন রিয়াজ জানান, সাহেবের হাট ইউনিয়নের দক্ষিণ জগবন্ধুর নিজস্ব সীমানায় নতুন চর জেগেছে। সেখানে একটি গোষ্ঠির কোনো জমি নেই। প্রকৃত ভূমি মালিকরা যেন এখানে শান্তিপূর্ণভাবে চাষাবাদ করতে পারেন, সেই চেষ্টাই করছি।

এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামান বলেন, নতুন চর দখল চেষ্টার বিষয়টি শুনেছি। সরেজমিন খোঁজখবর নিয়ে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরামপুরে বারোমাসি সজনে চাষাবাদ

1

মাছ ধরার জালে আটকা অজগর

2

লক্ষাধিক টাকার গাছ কাটার অভিযোগ

3

বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ

4

শেকৃবিতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল

5

সিরাজগঞ্জের কাজিপুরে ২০০ টাকার নিচে নেই মাছ ও মুরগি

6

সিলেট সীমান্তে ৯০ লাখ টাকার চোরাইপণ্য আটক

7

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই: সংস্কৃতিম

8

আলু চাষিদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

9

এক কাঁঠালের দাম ১০ হাজার টাকা

10

অবৈধভাবে ৬৩৬ বস্তা সার মজুত করায় বিক্রেতার কারাদণ্ড

11

সুপারি চাষে সমৃদ্ধ গ্রামীণ অর্থনীতি

12

টাঙ্গাইলে আখের ক্ষেতে ভাইরাস আক্রমণ

13

শতকেজি আফ্রিকান মাগুর জব্দের পর ধ্বংস

14

রাজশাহীতে শব্দদূষণমাত্রা ভয়াবহ

15

মজা সুপারির বাজারে ধস

16

বিশ্বে বায়ুদূষণে ঢাকার অবস্থান ১৮তম

17

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সার জব্দ

18

২শ’বছরেও হয়নি কেল্লাঃ জলোচ্ছ্বাসে ভেসে যায় মহিষ

19

মুরগির মাংসে আন্তর্জাতিক সীমার বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল

20