কৃষি সময়
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধামরাইয়ে ইটভাটা ও অনিয়ন্ত্রিত শিল্পায়নে কমছে কৃষিজমি

ধামরাই (ঢাকা) সংবাদদাতাঃ ঢাকার ধামরাইয়ে ইটভাটা ও অপরিকল্পিত শিল্পকারখানার গ্রাসে হারিয়ে যাচ্ছে কৃষিজমি।  এতে ফসল উৎপাদনের সম্ভাবনাময়ী এই উপজেলার মাঠের পর মাঠ এখন গভীর পুকুরে পরিণত হয়েছে। 

কৃষিজমি এবং গ্রামীণ অর্থনীতি চলত কৃষিনির্ভর আয়ের ওপর ধামরাই উপজেলা ১৬টি ইউনিয়ন,একটি পৌরসভা নিয়ে গঠিত। বর্তমানে এর জনসংখ্যা প্রায় ৬ লাখ। এ উপজেলার ভূখণ্ডের সিংহভাগই ছিল । শিল্পায়ন ও ইটভাটার আগ্রাসনে কৃষি সমৃদ্ধ এ উপজেলার চাষাবাদ সংকুচিত হয়ে আসছে। 

জানা যায়,২০১৫-১৬ সালে উপজেলায় মোট কৃষিজমি ছিল ২৩ হাজার ৮০০ হেক্টর। ২০২০ সালে তা কমে হয় ২৩ হাজার ৫৬ হেক্টর এবং ২০২৫ সালে দাঁড়িয়েছে ২৩ হাজার ২৬০ হেক্টরে। গত ৮ বছরে উপজেলার প্রায় ৫৪০ হেক্টর কৃষিজমি বিলুপ্ত হয়েছে।

আশংকাজনভাবে কৃষি জমি কমে যাওয়ার কারন হিসাবে এ উপজেলার ১৮০টি ইটভাটা এবং ছোট বড় ৩০০টির বেশি মিল-কারখানাকে দায়ী করা হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকায় অবাধে মাটি কেটে ইটভাটায় বিক্রি করায় জমির উর্বরতা নষ্ট হচ্ছে। ফলে ফসল উৎপাদন হ্রাস পেয়ে আবাদী জমির পরিমাণ দিন দিন সংকুচিত হচ্ছে।

এ বিষয়ে ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান,কৃষিজমি রক্ষায় সাধারণ মানুষকে সচেতন হতে হবে। আবাদী জমিতে ইটভাটা, কলকারখানা স্থাপন কিংবা অনিয়মিত পুকুর খনন বন্ধ করা জরুরি। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, তাই পরিবেশ ও কৃষিজমি রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

1

চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে: কৃষিমন্ত্রী

2

হিমাগার ভাড়া কমালো সরকার আপত্তি মালিকদের

3

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

4

ভাসমান বেডে চাষাবাদ করে লাভবান হচ্ছে কৃষকরা

5

চাঁই ফাঁদ ব্যবহারে মাছের বংশ ধ্বংস

6

হাঁস পালনে ফজলুর মাসে আয় ৩ লাখ

7

বনে আগুন জ্বালিয়ে তৈরি হচ্ছিল শুঁটকি

8

২ শতাধিক বড়ই গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

9

সুন্দরবনে অর্থ সংকটে বন্ধ হচ্ছে নানা প্রকল্প

10

ফরিদপুরে ৫শ’কোটির পেঁয়াজ বীজ উৎপাদন

11

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

12

পৌরবর্জ্যে নষ্ট লেমুঝিড়ির ফসলি জমি জীববৈচিত্র্য

13

সংসদের সম্মতি থাকলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ: প্রধান

14

মৎস্য প্রাণীসম্পদ খাতে ৪৪৩ কোটি ক্ষতি

15

হিলিতে রসুনের দাম কমেছে কেজিতে ২০ টাকা

16

বাংলাদেশে উন্নয়ন প্রকল্প নিয়ে যা বলল নয়াদিল্লি

17

মান সনদ ছাড়াই ফিড ব্যবসাঃ ৭ প্রতিষ্ঠানকে ১৫ লাখ টাকা জরিমানা

18

শাপলা ফুলে জীবিকা নির্বাহ

19

মিয়ানমারে পাচারের সময় সার ও সিমেন্ট সহ আটক ৬

20