কৃষি সময়
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে পাটের বীজ উৎপাদন বাড়ছে

কুড়িগ্রাম সংবাদদাতাঃ 
উৎপাদন খরচ কম এবং লাভ বেশি হওয়ায় কুড়িগ্রামে দিন দিন বাড়ছে দেশীয় পাটের বীজ উৎপাদন। ভাল মানের এ পাটবীজ উৎপাদন করে বিক্রি সহ নিজেদের চাহিদা মেটাচ্ছেন চাষীরা। 

কুড়িগ্রামে বিপুল পরিমাণ জমিতে পাটে চাষাবাদ হয়েছে। ফলনও হয়েছে বেশ ভাল। এখনো ব্যস্ত কৃষরা পাট জাগ দেয়া ধোয়ার কাজে। শুধু পাট উৎপাদনই নয়। সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের বিভিন্ন মাঠ থেকে সংগ্রহ করা দেশীয় পাটের গাছ বীজসহ রোদে শুকাচ্ছেন কৃষকরা। কেউ আবার গাছ মাড়াই করে আলাদা করছেন বীজ। ভালোভাবে শুকানোর পর বীজ পরিষ্কার, সংরক্ষণ ও প্যাকেটজাত করে বাজারজাত করবেন তারা। এতে তারা অনেক বেশি লাভবানের আশা করছেন। 

কাঠালবাড়ী এলাকার কৃষক কৃষ্ণ কুমার বলেন, ধান বা অন্য ফসলের মতো পাটের বীজ উৎপাদনে বেশি খরচ হয় না। সময়মতো বীজ সংগ্রহ করে ভালোভাবে শুকাতে পারলে নষ্ট হওয়ার ঝুঁকিও কম। বাজারে ভালো দাম পাওয়া গেলে লাভও ভালো হয়।

কাঁঠালবাড়ী ইউনিয়নের কৃষক আব্দুল কাদের দীর্ঘদিন ধরে অন্যান্য ফসলের পাশাপাশি দেশীয় পাটের বীজ উৎপাদন করছেন। তিনি জানান,চাহিদা মিটিয়ে বাড়তির বীজ বিক্রি করে ভালো আয় করা যায়। তাই প্রতিবছরই আবাদ বাড়াচ্ছি। দেখা যাচ্ছে ১০ হাজার টাকা খরচ করলে ৩০ হাজার টাকার বীজ বিক্রি করা সম্ভব।

কুড়িগ্রাম কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কুড়িগ্রাম জেলায় ১৬ হাজার ৫০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। এর মধ্যে প্রায় ২৫০ হেক্টর জমিতে দেশীয় পাট চাষ করা হয়েছে। এসব জমি থেকে বীজ উৎপাদন হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওরে দুইবার ভুট্টা ঘাস চাষের উদ্যোগ

1

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

2

পাহাড়ে হাতির অভয়াশ্রম

3

বজ্রপাত রোধে তালবীজ বপন

4

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

5

রাজশাহী চিড়িয়াখানাকে নতুন রুপ দেয়া হবে- মৎস্য ও প্রাণিসম্পদ

6

ডোমারে স্লুইসগেট ধসে বিপাকে কৃষকেরা

7

দোহারে রাস্তার পাশে ফেলা হচ্ছে ময়লা আর্বজনা

8

মাছের আঁশ বেচে আয় জেলে পরিবারের

9

কৃষিতে খেলাপি ঋণ ছাড়াল ১৮ হাজার কোটি টাকা

10

নতুন গভর্নর মোস্তাকুর রহমান

11

পানি বাড়লেই বন্যা, কমলেই ভাঙন: আতঙ্কে কাজিপুরে লাখো মানুষ

12

মানিকগঞ্জে ৫ হাজার কৃষকের সর্বনাশ

13

চরে আগাম আমন ধান কাটার ধুম

14

কোকোপিট প্লাস্টিক ট্রেতে সবজি চাষ

15

পাবনায় পাওয়া যেতে পারে ২০ বছরের গ্যাস

16

কুড়িগ্রামে কেঁচো সারের ব্যবহার বাড়ছে

17

নার্সভুক্ত ১২ প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের সংগঠন ‘নার্সসাব’র সাথ

18

জলাবদ্ধতায় বিপর্যস্ত জামালপুর হর্টিকালচার

19

মিথেন গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংল

20