কৃষি সময়
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় কমেছে ডাল জাতীয় ফসল উৎপাদন

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত কারণে মসুর ও খেসারি ডাল উৎপাদন কমেছে অর্ধেকের বেশি। এ চিত্র গত পাঁচ বছরের।

 জানা যায় এ জেলায়, ২০২১ মৌসুমে খেসারি ডাল আবাদ হয় ২ হাজার ১৭৫ হেক্টর জমিতে। সেখানে ২০২৬ মৌসুমে আবাদ হয়েছে মাত্র ১ হাজার ১৩০ হেক্টর জমিতে। অর্থাৎ গত পাঁচ বছরের ব্যবধানে আবাদ কমেছে ১ হাজার ৪৫ হেক্টর।

আবার ২০২১ মৌসুমে এখানে মসুর ডালের আবাদের পরিমাণ ছিল ৬৫৫ হেক্টর। সেখানে ২০২৬ মৌসুমে আবাদ নেমে এসেছে মাত্র ২০৮ হেক্টরে। পাঁচ বছরে এ শস্যজাতীয় ফসলের আবাদ কমেছে ৪৪৭ হেক্টর। অন্যদিকে ছোলা, বুট ও অড়হর ডালের উৎপাদন নেই বলে জানায় কৃষি বিভাগ।

কৃষি বিভাগ বলছে, দ্রুত জলবায়ু পরিবর্তনের ফলে ধীরে ধীরে সাতক্ষীরায় ডালজাতীয় ফসল উৎপাদন কমে যাচ্ছে।

জেলার কালিগঞ্জ উপজেলার পানিয়া গ্রামের কৃষক মতিয়ার রহমান জানান, এক দশক আগেও তাদের গ্রামে শত শত বিঘা জমিতে খেসারি ডাল চাষ হয়েছে। কিন্তু গত পাঁচ-ছয় বছর ধরে ক্রমাম্বয়ে জমিতে লবণাক্ততা বাড়ছে। এতে ফসলটির উৎপাদন কমে যাওয়ায় আবাদে আগ্রহ হারাচ্ছেন কৃষক।

কলারোয়া উপজেলার কোমরপুর গ্রামের কৃষক শরিফুল ইসলাম পিন্টু জানান, ছয়-সাত বছর ভরা মৌসুমেও শীতের দেখা মেলে না। ফলে এর প্রভাব পড়ছে ডালজাতীয় ফসলের ওপর। আগে বাণিজ্যিকভাবে ছোলা ও মসুর ডাল চাষ করা হলেও এখন কেবল পরিবারের চাহিদা মেটনোর জন্য অল্প কিছু মসুর ডাল চাষ হয়। তাছাড়া গ্রামের কোনো কৃষক ছোলা চাষ করেন না।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম জানান, ‘উপকূলীয় জেলা সাতক্ষীরায় ডালজাতীয় শস্য উৎপাদন কমে যাওয়ার অন্যতম কারণ দ্রুত জলবায়ু পরিবর্তন। এর মধ্যে জমিতে লবণাক্ততা বেড়ে যাওয়া, মৌসুমি বৃষ্টিপাত না হওয়া, অসময়ে অতিমাত্রায় বর্ষণ ও তাপমাত্রার অস্বাভাবিক ওঠানামা প্রভাবক হিসেবে কাজ করছে। এ কারণে ডালসহ অনেক ফসল আর আগের মতো হচ্ছে না। তাছাড়া এ জেলার কৃষকরা এখন ডালের চেয়ে ধান ও মাছ চাষে বেশি আগ্রহী। ফলে ডালজাতীয় ফসল উৎপাদন কমে এসেছে। তার পরও ডাল চাষ ও উৎপাদন বাড়ানোর জন্য কৃষকদের নানাভাবে পরামর্শ দেয়া হচ্ছে।’

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীড এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

1

কৃষকের ২২ বিঘা জমির ১৩ হাজার কলাগাছ কর্তন

2

গাজীপুরকে শব্দ দূষণমুক্ত করার উদ্যোগ

3

নদীর তীরে ভেসে এলো মৃত তিমি

4

হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা

5

সামাজিক বনায়নের গাছ কেটে হরিলুট

6

যুগের পর যুগ যেখানে যুগলজীবনের শুরু

7

খাল খননে চাষের আওতায় ১ হাজার একর জমি

8

গড়াই নদীতে ফেলা হচ্ছে বর্জ্য, হুমকিতে পরিবেশ

9

হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা

10

রাজশাহীতে প্লাস্টিক বর্জ্যে জলাবদ্ধতা

11

ঝিনাইদহের ড্রাগন চাষে সাঈদের ভাগ্য বদল

12

পার্টনারসহ ডিএইর তিন প্রকল্পে নতুন পিডি

13

কোড়ল আহরণে বিলুপ্তির পথে বাঁশের প্রজাতি

14

ত্রিশালে জমজমাট পলো উৎসব

15

কাপ্তাই হ্রদে ৭ দিনে ২২৪ টন মাছ আহরণ

16

খামারবাড়ির প্রভাবশালী বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের নেতারা এখন

17

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্

18

হাঁসের খামারে সচ্ছল হচ্ছে খামারিরা

19

কৃষিতে খেলাপি ঋণ ছাড়াল ১৮ হাজার কোটি টাকা

20