কৃষি সময়
প্রকাশ : Aug 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুধ থেকে চিজ তৈরি করে হবির সাফল্য

ঠাকুরাগাঁও সংবাদদাতাঃ 
গবাদি পশুর খামার করে শুন্য থেকে ব্যাপক সফলতা পেয়েছেন ঠাকুরগাঁও জেলার এক খামারী। পাশাপাশি নিজের খামারের দুধস হ এলাকার খামারিদের দুধ ষংগ্রহ করে চিজ তৈরি করে তিনি আয় করছেন মোটা অংকের টাকা। যা দিয়ে তিনি গড়ে তুলেছেন চিজ ও ঘি তৈরির কারখানা। সফল এই উদ্যোক্তার নাম হাবিবুর রহমান হবি। তিনি পীরগঞ্জ উপজেলার বাঁশগাড়ী সাগুনি গ্রামের বাসিন্দা। 

জানা যায়, ২০০৭ সালে একটি ফ্রিজিয়ান জাতের গাভী নিয়ে ‘হাবিব দুগ্ধ খামার’-এর যাত্রা শুরু করেন হবি। এরপর কঠোর পরিশ্রম আর পরিকল্পনা কওে তিনি খামারের পরিধি বাড়াতে থাকেন। সেই একটি গাভী থেকে এখন তাঁর খামারে ২০টি উন্নত জাতের গাভী হয়েছে।  খামার থেকে প্রতিদিন প্রায় দেড় শ’ লিটার দুধ উৎপাদন হয়। বিপুল পরিমাণ এই দুধ বিক্রি নিয়ে জটিলতা তৈরি হলে ২০২২ সালে দুধ থেকে চিজ তৈরির কারখানা স্থাপন করেন। যেখানে নিজের খামারের দুধ সহ গ্রামের অন্য খামারীদের কাছ থেকে দুধ কিনে চিজ এবং ঘি উৎপাদন করছেন। তার কারখানায় দৈনিক ১৫০ থেকে ২০০ কেজি মোজারেলা চিজ এবং ১৫ থেকে ২০ কেজি ঘি তৈরি হচ্ছে।

ইতিমধ্যে বিএসটিআই থেকে চিজ ও ঘিয়ের লাইসেন্স পেয়েছেন এই উদ্যোক্তা। তাঁর উৎপাদিত দুগ্ধজাত পণ্য স্থানীয় চাহিদাপূরণের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, কুমিল্লা ও দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। এই উদ্যোগে বর্তমানে ৯ জন নারী-পুরুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
হাবিবুর রহমান হবি জানান, ভবিষ্যতে চিজ ও ঘিয়ের পাশাপাশি বাটার ও মিষ্টি জাতীয় পণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এছাড়া মহিষ ও ছাগলের খামার গড়ে তুলে মহিষের দুধের উন্নত চিজ বিদেশে রপ্তানির লক্ষ্যও রয়েছে তাঁর।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, হাবিবুরের খামার ও চিজ কারখানাটি এখন একটি সফল দৃষ্টান্ত। প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে তাঁকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হচ্ছে এবং তাঁর দেখাদেখি অন্য উদ্যোক্তারাও উৎসাহিত হচ্ছেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিম-মুরগি বিক্রি : সর্বোচ্চ খুচরা মূল্যের পাশাপাশি ন্যূনতম

1

বস্তায় আদা চাষ কৃষিতে নতুন সম্ভাবনা

2

কৃষিপণ্যে আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানি বাড়াতে চায় সরকার-কৃষ

3

পার্বত্য অঞ্চলে আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষিমন্ত্রীর সহযোগিত

4

সোহেল রানার বাগানে এখনও ঝুলছে আম

5

১০ হাজার কোটি টাকার নতুন কৃষিঋণ তহবিল

6

বৈজ্ঞানিকভাবে মাছ চাষ খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা সৃষ্টি

7

অন্ধকারে ৭২১ কোটির ‘কৃষক স্মার্টকার্ড’ কার্যক্রম

8

খণ্ডিতভাবে কাজ করার সময় শেষ, এখন প্রয়োজন ‘হোল অব গভর্নমেন্ট’

9

বৃক্ষ রোপনে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ

10

খাঁচায় মাছ চাষে স্বাবলম্বী হচ্ছে চাষীরা

11

মুন্সীগঞ্জে সবজি চারা বিক্রিতে ধস

12

নীলফামারীতে বাড়ছে আখ চাষ

13

হাওরে ভরা মৌসুমেও মাছের আকাল

14

নারায়ণগঞ্জে কুমির আতঙ্ক

15

সাংবাদিকতায় আগ্রহীদের বরণ করে নিলো রাবি প্রেসক্লাব

16

পাটবীজে শতকোটি টাকা সাশ্রয়

17

বড় বাজেট, কৃষির হিস্যা ছোট

18

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

19

রাজশাহীতে প্লাস্টিক বর্জ্যে জলাবদ্ধতা

20