কৃষি সময়
প্রকাশ : Aug 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহাসড়ক অবরোধ করে পোলট্রি খামারিদের বিক্ষোভ

কৃষি সময় ডেস্কঃ 
পোলট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন খামারিরা। গাজীপুরের শ্রীপুরে মঙ্গলবার ঢাকা-ময়মনসিংহ সড়কে জৈনাবাজারে শিমুলতলা পোলট্রি খামারি অ্যাসোসিয়েশন ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। 

এতে শতাধিক পোলট্রি খামারি মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। এতে প্রায় আধা ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

বিক্ষোভে সমাবেশ অংশ নেয়া খামারিরা জানান, সম্প্রতি বহুজাতিক পোলট্রি খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানগুলো কোনো কারণ ছাড়াই বস্তাপ্রতি ১০০ টাকা দাম বাড়িয়েছে। বর্তমানে ছোট খামারিদের লোকসান গুনতে হচ্ছে। এদিকে ডিমের দামও প্রতিনিয়তই কমছে। খাবারের দাম বাড়লেও ডিমের দাম ক্রমান্বয়ে কমে যাচ্ছে। এতে প্রান্তিক খামারিরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়ে অস্তিত্ব সংকটে ভুগছেন।

সরকার উৎসে কর প্রত্যাহারের আশ্বাস দিলেও বাস্তবে তা কার্যকর না হওয়া, ভুট্টা ও খাদ্য উপাদানের ওপর একাধিক ধাপে আরোপিত কর প্রত্যাহার করা, কৃষি ও প্রাণিসম্পদের মধ্যে বৈষম্য দূরীকরণ, কৃষির মতো পোলট্রি খাদ্যে ভতুর্কি দেয়া, বিদ্যুৎ বিলে ছাড়, পোলট্রি খামারের বিদ্যুৎ বিলের ক্ষেত্রেও একই রেট চালু করাসহ বিএসটিআইয়ের অভিযানকে হয়রানি উল্লেখ করে তা বন্ধের দাবি জানানো হয়।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু-স্মার্ট কৃষিতে নেতৃত্বে বাংলাদেশ

1

পাটবীজে শতকোটি টাকা সাশ্রয়

2

রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

3

রাবার ড্যামের ছিদ্রে ঝুঁকিতে চাষাবাদ

4

৬ বছরে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

5

৫০ প্রজাতির দেশি মাছ এখন বিলুপ্তির পথে

6

কুড়িগ্রামে পাটের বীজ উৎপাদন বাড়ছে

7

৪৫ দিনেই মুরগির ওজন হবে ১ কেজি

8

শরীয়তপুরে বৃক্ষমেলার উদ্বোধন

9

প্রাণি পণ্যের মূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোল

10

আনারকলি চাষে মিঠুর ভাগ্য বদল

11

শাপলা ফুলে জীবিকা নির্বাহ

12

সুন্দরবনে হরিণের মাংসসহ আটক ২

13

মৃত তিমিটিকে মাটি চাপা দিলো বন বিভাগ

14

বকশীগঞ্জে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ

15

দুই-এক দিনের ভিতরে সার সমস্যার ঠিক হয়ে যাবে- কৃষিমন্ত্রী

16

২৮৮ বস্তা সার জব্দ

17

পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত

18

নড়াইলের নৌকা গ্রাম রামসিদ্দি

19

বরেন্দ্রে পানি সংকটে বাড়ছে ফসল উৎপাদন ব্যায়

20