কৃষি সময়
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধানখেত থেকে অজগর উদ্ধার

কৃষি সময় ডেস্কঃ মৌলভীবাজারে শ্রীমঙ্গলের হাইল হাওর থেকে একটি অজগর উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। রোববার (২ আগস্ট) সকালে সাপটি উদ্ধার করা হয়।

জানা যায়, শ্রীমঙ্গল হাইল হাওরে ধান রোপণের জন্য জমি পরিষ্কারের সময় হঠাৎ একটি সাপ দেখতে পান স্থানীয় কৃষক। সাপটি দেখতে পেয়ে উদ্ধার করার জন্য বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে যোগাযোগের চেষ্টা করেন। তবে তাৎক্ষণিকভাবে কারও নম্বর না পাওয়ায় সাপটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন।

পরবর্তীতে মুহিবুর রহমান নামক এক ব্যক্তি সাপটিকে না মারার জন্য সবাইকে অনুরোধ করেন। এরপর বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের নম্বর সংগ্রহ করে তিনি বিষয়টি জানান।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন। পরবর্তীতে সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

শ্রীমঙ্গল বনরেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাপটি বনে অবমুক্ত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার বর্জ্য না পুড়িয়েই বিদ্যুৎসহ বহুমুখী পণ্য উৎপাদনের মেগা

1

বলদা খাল এখন ময়লার ড্রেন

2

৩ লাখ কেজি ভারতীয় ইলিশ আমদানি

3

বাগেরহাটের ঢেঁড়স চাষীরা হতাশ

4

১১ লাখ টন সার আমদানির অনুমোদন

5

চিকিৎসা নিয়ে বনে ফিরল হনুমানটি

6

দুইযুগ ধরে তালবীজ লাগান আজাদ

7

বৃক্ষরোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : তথ্যমন্ত্রী

8

১৬ মাস ধরে বন্ধ আগুগঞ্জ সার কারখানা

9

মধ্যনগর সীমান্তে নৌকাসহ ২৮ গরু জব্দ

10

শেরপুরে সবজি চাষে নীরব বিপ্লব

11

কাজিপুরে নদী ভাঙনে জমি বসত ভিটা বিলিন

12

সার সংকটের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ

13

জমজমাট মুলাডুলি মাছের আড়ত

14

সৌদি খেজুর চাষে বাণিজ্যিক সম্ভাবনা

15

অপরিকল্পিত উন্নয়নে ছোট হচ্ছে চলনবিলঃ হুমকিতে জীববৈচিত্র্য

16

১৯ অঞ্চলে ঝড় বজ্রবৃষ্টির সম্ভাবনা

17

আনারসের পাশে চাষ হচ্ছে কাজুবাদাম

18

অস্তিত্ব সংকটে বাঁশশিল্পের ঐতিহ্য

19

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’

20