কৃষি সময়
প্রকাশ : Jul 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

৬৪ জেলায় ভেজাল খাদ্য পরীক্ষায় ল্যাব চালু হচ্ছে


কৃষি সময় ডেস্কঃ দেশের ৬৪ জেলায় ভেজাল খাদ্য দ্রুত শনাক্ত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভ্রাম্যমাণ ল্যাবরেটরি ভ্যান চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এসব ভ্যানে মিনি ল্যাবরেটরি থাকবে। যার মাধ্যমে জেলা উপজেলা ও গ্রাম পর্যায়ের বাজারে তাৎক্ষণিক খাদ্য পরীক্ষা করা সম্ভব হবে।

খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন।  

সম্পূরক প্রশ্নে মাঠপর্যায়ে আধুনিক খাদ্য পরীক্ষার যন্ত্রপাতির অভাবে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার বিষয়টি তুলে ধরেন এবং ঝালকাঠিসহ সারাদেশে আধুনিক ল্যাব সুবিধা বাড়ানোর আহ্বান জানান বিএনপির রফিকুল ইসলাম জামাল।

খাদ্য প্রতিমন্ত্রী বলেন, ঝালকাঠিসহ দেশের সব ৬৪ জেলাতেই মিনি ল্যাবরেটরি রয়েছে। এগুলোর সক্ষমতা আরও বাড়ানো হচ্ছে। পাশাপাশি ৬৪টি ভ্রাম্যমাণ ল্যাব ভ্যান চালু হলে উপজেলা ও গ্রাম পর্যায়েও তাৎক্ষণিক খাদ্য পরীক্ষা সম্ভব হবে। তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও ভেজালবিরোধী কার্যক্রম আরও জোরদারে প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করার কার্যক্রম আরও গতিশীল করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ইতোমধ্যে ৬৪ জেলা ও ৮ বিভাগীয় কার্যালয়ে ৭২টি মিনি ল্যাবরেটরি স্থাপন করেছে। এসব ল্যাবে গত পাঁচ মাসে ৬ হাজার ৭৯৫টি খাদ্য নমুনা পরীক্ষা করা হয়েছে এবং চলতি বছরের মধ্যে প্রায় ১৯ হাজার ৭০০টি নমুনা পরীক্ষার কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে আটটি বিভাগীয় শহরে আটটি মোবাইল ল্যাবরেটরি ভ্যানের মাধ্যমে দুধ, ঘি, শাকসবজিসহ বিভিন্ন খাদ্যে তাৎক্ষণিক ভেজাল পরীক্ষা করা হচ্ছে। এ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ৬৪ জেলার জন্য আরও ৬৪টি মোবাইল ল্যাব ভ্যান কেনা হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শব্দদূষণ নিয়ন্ত্রণে হার্ড লাইনে পরিবেশ অধিদপ্তর

1

বিশ্বজুড়ে গম উৎপাদন কমতে পারে

2

ঢাকার বর্জ্য না পুড়িয়েই বিদ্যুৎসহ বহুমুখী পণ্য উৎপাদনের মেগা

3

রাজশাহীতে প্লাস্টিক বর্জ্যে জলাবদ্ধতা

4

বিপন্ন রায়েন্দা খাল ঝুঁকিতে সুন্দরবন

5

ছোট ফেনী নদীর ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

6

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে-প্রধানমন্ত্রী

7

কলা চাষে রংপুরের নতুন সম্ভাবনা

8

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

9

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

10

৩ হাজার মিটার জাল জব্দ

11

পাবিপ্রবিতে পরিবেশ রক্ষার নতুন বার্তা

12

সাতক্ষীরায় গমের দাম বেড়েছে

13

বাংলাদেশের পাট ভারতের চেয়ে ভাল ঃভারতের কৃষিমন্ত্রী

14

কাঁঠাল থেকে তৈরি হচ্ছে বিস্কুট

15

২৫ ডিসেম্বর দেশে আসছেন তারেক রহমান

16

কচুরিপানায় আটকা কৃষকের ভাগ্য

17

মহিষের খামারে মহসীনের ভাগ্য বদল

18

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়

19

বেগুন ও লাউ চাষে লিটনের বাজিমাত

20